Saturday, April 11, 2026

GNLF বা KPP আর ভোটে লড়তে পারবে না: প্রকাশিত ৮০৮ দলের তালিকা

Date:

Share post:

রাজ্যে বিচ্ছিন্নতার জন্য রাজনৈতিক দল তৈরি করে উন্নয়নের সময় রীতিমত গায়েব। একাধিক রাজনৈতিক দলের ক্ষেত্রে এরাজ্যে এই কথাটিই যে প্রযোজ্য, তা স্পষ্ট করে দিল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission)। সাম্প্রতিক সময়ে রাজ্যের উন্নয়নের জোয়ারের জেরে বিচ্ছিন্নতাবাদী শক্তির কোনও অস্তিত্বই আর নেই, ফলে সেই সব রাজনৈতিক দল একসময়ে নির্বাচনে অংশগ্রহণ করলেও এখন নির্বাচনে তারা অপ্রাসঙ্গিক। তা প্রমাণ করে রাজ্যের নির্বাচনে দীর্ঘ সময় অংশ নেওয়া ১২ টি দলকে নির্বাচন প্রক্রিয়া থেকে সরিয়ে দিল (delisting) কমিশন।

দুই ধাপে গোটা দেশের ৮০৮টি দলকে বাতিল করল কমিশন। দ্বিতীয় ধাপে বাদ পড়ল গোর্খা জনমুক্তি মোর্চা (GNLF), কামতাপুরি প্রগ্রেসিভ পার্টি-সহ (KPP) রাজ্যের ১২টি দল। এবারের তালিকায় (delisting) রয়েছে মোট ৪৭৪টি দল।

আরও পড়ুন: ১৩ হাজার শতায়ু! এখনও কত নাম তালিকা থেকে মোছেনি কমিশন, তার প্রমাণ

কমিশন জানিয়েছে, ২০১৯ সালের পর থেকে যেসব রাজনৈতিক দল কোনও নির্বাচনে অংশ নেয়নি, তাদেরই এই পদক্ষেপের আওতায় আনা হয়েছে। এর আগে চলতি বছরের ৯ আগস্ট প্রথম দফায় ৩৩৪টি দলকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। অর্থাৎ দুমাসে বাদ পড়ল ৮০৮ টি দল।

Related articles

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...