Monday, June 8, 2026

যে কোনও সহযোগিতার জন্য সরাসরি নবান্নে ফোন: হেল্পলাইন নম্বর ঘোষণা

Date:

Share post:

প্রবল বর্ষায় শহর থেকে জেলা বহু এলাকা জলমগ্ন। নিরাপত্তার কারণে বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। দুর্যোগের পরিস্থিতিতে রাস্তাঘাটে যানবাহন নেই বললেই চলে। এই পরিস্থিতিতে যে কোনও সমস্যায় সরাসরি নবান্নে যোগাযোগ করার বার্তা রাজ্য সরকারের। সেই লক্ষ্যে প্রকাশ করা হল হেল্পলাইন নম্বর (Helpline number):
১০৭০
৮৬৯৭৯৮১০৭০
২২১৪৩৫২৬
২২৫৩৫১৮৫

সোমবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত যে রেকর্ড ভাঙা বৃষ্টি কলকাতা শহর ও তার সংলগ্ন এলাকায়। অন্তত ছয়জনের মৃত্যু হয়ে বিদ্যুস্পৃষ্ট (electrocuted) হয়ে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনিক আধিকারিকরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মৃত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলার জন্য। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি নবান্ন (Nabanna) থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে রাজ্যের মানুষকে।

আরও পড়ুন: মৃত্যুর দায় নিয়ে পরিবারের পাশে দাঁড়ান: CESC-কে তোপ মুখ্যমন্ত্রীর

জমা জলের সমস্যা, বিদ্যুতের সমস্যা, খোলা তার, যাতায়াতে সমস্যা হলে নবান্নের এই হেল্পলাইন নম্বর গুলিতে সরাসরি যোগাযোগ করতে পারবেন সাধারণ মানুষ। এবং সেখান থেকে সহযোগিতা করা হবে তাদের। আগামী দুদিন এভাবেই দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দফতরের। ফলে দুর্যোগ না কাটা পর্যন্ত সক্রিয় থাকবে নবান্ন।

Related articles

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...