Thursday, March 26, 2026

পুজোর প্রাক্কালে বেনজির দুর্যোগ, মঙ্গলের বেলা গড়াতেই ফের বৃষ্টি কলকাতায় 

Date:

Share post:

রাতভর টানা বর্ষণে (Excessive rain) কলকাতার একাধিক রাস্তা জলের তলায়। জল ঢুকেছে উত্তর ও দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি বাড়িতেও। ভোর থেকেই CESC এলাকায় বিদ্যুৎ বিভ্রাট। অন্যদিকে জলমগ্ন রাস্তায় তীব্র যান-যন্ত্রণায় নাকাল শহরবাসী। এই পরিস্থিতিতে বেলা গড়াতেই ফের বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। এমনিতেই জোয়ারের কারণে গঙ্গার লক গেট খোলা যাচ্ছে না। এই অবস্থায় ফের যদি মুষলধারায় বৃষ্টি শুরু হয় তাহলে সেক্ষেত্রে পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়াবে তা নিয়ে চিন্তায় প্রশাসন ও পুরসভার কর্মীরাও। এর মাঝেই আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) দক্ষিণবঙ্গের ৭ জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে।

সাগরের সৃষ্ট নিম্নচাপ আগামী ৭২ ঘণ্টায় আরও সক্রিয় হবে। ফলে পুজোর মুখে পূর্বাভাস মতোই দুর্ভোগে পড়তে চলেছে বঙ্গবাসী। মৌসম ভবনের (IMD ) বুলেটিন অনুযায়ী উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের শক্তি বৃদ্ধিতে হলুদ ও কমলা সর্তকতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি চলবে। কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির বেগ বাড়বে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে অতিভারী বৃষ্টির সতর্কতা। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। সম্পূর্ণ বিপরীত ছবি উত্তরে। গরমে হাঁসফাঁস অবস্থা জলপাইগুড়ি, কোচবিহারে। রোদের তীব্রতা এতটাই বেশি যে ছাতা মাথায় বেরোতে হচ্ছে পাহাড়বাসীকে।

Related articles

মাঝরাস্তায় দাউদাউ করে জ্বলছে যাত্রীবোঝাই বাস, ঝলসে মৃত্যু ১৪ জনের!

বৃহস্পতিবার ভোরে অন্ধ্রপ্রদেশের মার্কাপুরমে (Andhrapradesh Markapuram) বাস ও টিপার লরির সংঘর্ষ, আগুনে পুড়ে মৃত্যু অন্তত ১৪! আহত অন্তত...

রামনবমীর উদযাপন শান্তিপূর্ণ হোক, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

চৈত্র শুক্ল নবমী তিথিতে পালিত হয় রামনবমী (Ramnavami)। রামনবমী শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি সত্য, ন্যায় ও ধর্মের...

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...