Monday, June 8, 2026

জলমগ্ন কলকাতায় রাস্তায় তৃণমূল নেতৃত্ব, শুনলেন মানুষের অসুবিধার কথা

Date:

Share post:

কয়েকঘণ্টার বৃষ্টিতেই জল থইথই তিলোত্তমা। রেকর্ড বৃষ্টির জেরে জলমগ্ন গোটা শহর। জলে ডুবে রয়েছে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা। রাস্তায় নেই কোনও পরিবহণ। অটো, রিক্সাই ভরসা। এর মধ্যে জলমগ্ন  কলকাতার রাস্তায় নেমেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দেখছেন মানুষের সুবিধা-অসুবিধা। মানুষের কষ্টের কথা শুনছেন।

নিজের এলাকায় সকাল থেকেই রয়েছেন তৃণমূলের উত্তর কলকাতার যুব সভাপতি ও জনপ্রতিনিধি শান্তি রঞ্জন কুন্ডু। রাস্তায় নেমে মানুষের সঙ্গে কথা বলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। এদিন সকাল থেকে রাস্তায় রয়েছে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

শান্তি রঞ্জন কুন্ডু জানিয়েছেন, ভোর ৪টে থেকে আমি রাস্তায়। সিইএসসি-র থেকে কোনও সাহায্য পাইনি। সকাল থেকে জল সামান্য নেমেছে। অনেকক্ষণ পাম্পিং স্টেশনে ছিলাম। জলটা নেমে গেলে ভালো হয়। মানুষ খুব অসুবিধার মধ্যে রয়েছে।

Related articles

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...