Thursday, March 26, 2026

কাল থেকেই পুজোর ছুটি: শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর

Date:

Share post:

একদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাসকে মিলিয়ে দিয়ে দুর্গাপুজোর আগে প্রবল বর্ষা। অন্যদিকে দুর্যোগে শহর থেকে জেলায় যাতায়াত, যোগাযোগ ব্যবস্থার দুর্বিসহ অবস্থা। এই পরিস্থিতিতে বুধবার থেকেই কার্যত রাজ্য সরকারের স্কুলগুলিতে দুর্গাপুজোর ছুটির বার্তা শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu)। বুধবার ও বৃহস্পতিবার সরকারের সব ধরনের স্কুলে ছুটির ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দফতর (School Education Department)।

আসন্ন দুর্গোৎসব উপলক্ষে ২৬ সেপ্টেম্বর থেকে সব সরকারি স্কুলে ছুটি পড়ার কথা ছিল। প্রাকৃতিক দুর্যোগের জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল শিক্ষা দফতরকে অনুরোধ করেন যাতে তারা পুজোর ছুটি (Puja vacation) দুদিন এগিয়ে দেয়। বর্তমান পরিস্থিতি এবং মুখ্যমন্ত্রী অনুরোধের সাপেক্ষে স্কুল শিক্ষা দফতর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, গত রাতে প্রবল বৃষ্টিপাত এবং আবহাওয়া দফতরের আগামী দু দিনের পূর্বাভাস অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকারি এবং সরকার পোষিত সব ধরনের স্কুল (পাহাড়ি এলাকা বাদ দিয়ে) বন্ধ থাকবে ২৪ সেপ্টেম্বর, বুধবার এবং ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার।

আরও পড়ুন: দুর্যোগের কথা মাথায় রেখে রাজ্য সরকারি স্কুলগুলিতে আজ থেকেই ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর 

স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকা অনুযায়ী শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানান, এক অভূতপূর্ব দুর্যোগের পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যে। মাননীয়া মুখ্যমন্ত্রীর উপদেশে এই দুর্যোগে ছাত্রছাত্রীদের স্বস্তি দিতে এবং দুর্ঘটনা থেকে রক্ষা করতে আগামী কাল এবং পরশু, অর্থাৎ ২৪ এবং ২৫ সেপ্টেম্বর রাজ্যের সমস্ত বিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই দুর্যোগের সময় সমস্ত শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের অনুরোধ রইল তাঁরা বাড়ি থেকেই যেন নিত্যপ্রয়োজনীয় কাজকর্মগুলি করেন। ২৬ সেপ্টেম্বর থেকে যেহেতু সরকারীভাবে পুজোর ছুটি (vacation) পড়ছে, তাই কার্যত কাল থেকেই দুর্গাপুজোর (Durgapuja 2025) ছুটি শুরু হয়ে যাচ্ছে।

পাশাপাশি দুর্যোগে মৃত্যুতে শোকপ্রকাশ করে শিক্ষামন্ত্রী জানান, সকলকে আসন্ন শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমার গভীর এবং আন্তরিক সমবেদনা রইলো এই দুর্যোগে নিহত সহনাগরিকদের পরিবারগুলির প্রতি।

Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...