Thursday, March 26, 2026

ক্যাচ ফস্কানোর রোগ অব্যাহত ভারতের, চাপ বাড়ছে দিলীপের উপর

Date:

Share post:

এশিয়া কাপে (Asia Cup) জয়ের ধারা অব্যাহত রেখেছে ভারত। কিন্তু জয়ের মধ্যে চিন্তার কাঁটা ফিল্ডিং।   এখনও পর্যন্ত গোটা টুর্নামেন্টে ১২টি ক্যাচ ফস্কেছেন ভারতীয় ক্রিকেটাররা। যা উদ্বেগে রাখছে টিম  ম্যানেজমেন্টকে আর  চাপে রাখছে ফিল্ডিং কোচ টি দিলীপকে ( T Dilip)।

ভারতের ফিল্ডিংয়ের রোগ নতুন কোনও বিষয় নয়, এশিয়া কাপেও সেই রোগে আক্রান্ত ভারত। রাহুল দ্রাবিড়ের জমানায় নিয়োগ  করা হয়েছিল ফিল্ডিং কোচ টি দিলীপকে।  এরপর গম্ভীরের আমলেও নিজের চাকরি বজায় রেখেছেন দিলীপ। কিন্তু এশিয়া কাপে ভারতীয়দের ব্যাটিং বোলিংয়ের উজ্ব্ল পারফরম্যান্সের মধ্যেই হতশ্রী ফিল্ডিং।

বাংলাদেশের বিরুদ্ধে দুটি ক্যাচ ফস্কালেন ভারতীয় ক্রিকেটার। এর আগে ম্যাচগুলোতে নয়টি ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হয়েছেন ভারতীয় ফিল্ডাররা। ভারত ম্যাচ জেতায় বিষয়টি হয়ত ফ্যাক্টর হচ্ছে না। কিন্তু হারলে বিষয়টি নিয়ে চর্চা শুরু  হবে।

ক্যাচ ফস্কানোর নেপথ্যে আছে আরও একটি কারণ, দুবাইয়ের মাঠে আলোকস্তম্ভ।  কারণ মাঠের আলো বাতিস্তম্ভে নেই।  আছে  গোটা স্টেডিয়ামের ছাদ জুড়ে। ফলে ক্যাচ ধরতে গেলে সমস্যায় পড়ছেন ফিল্ডাররা। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই সমস্যা দেখা গিয়েছিল।

আরও পড়ুন: গিলের ডেপুটি জাদেজা, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ব্রাত্য ঈশ্বরণ-নায়ার

তবে শুধুই আলো নয়, ক্যাচ ধরার ক্ষেত্রে ভারতীয় ফিল্ডারদের দোষও কম নয়।  কারণ ক্যাচ নেওয়ার সময় বলের আগেই চলে যাচ্ছেন তারা। ফলে বলে গতিপথ ঠিকমতো বুঝতে পারছেন না ভারতীয় ফিল্ডাররা। ফলে ফিল্ডিং কোট কোনও ভাবেই দায় এড়াতে পারেন না।

 

Related articles

মাঝরাস্তায় দাউদাউ করে জ্বলছে যাত্রীবোঝাই বাস, ঝলসে মৃত্যু ১৪ জনের!

বৃহস্পতিবার ভোরে অন্ধ্রপ্রদেশের মার্কাপুরমে (Andhrapradesh Markapuram) বাস ও টিপার লরির সংঘর্ষ, আগুনে পুড়ে মৃত্যু অন্তত ১৪! আহত অন্তত...

রামনবমীর উদযাপন শান্তিপূর্ণ হোক, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

চৈত্র শুক্ল নবমী তিথিতে পালিত হয় রামনবমী (Ramnavami)। রামনবমী শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, এটি সত্য, ন্যায় ও ধর্মের...

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...