Tuesday, June 23, 2026

বাংলা বলায় ভিনরাজ্যে পিটিয়ে খুন পরিযায়ী শ্রমিক

Date:

Share post:

বারবার ভিন রাজ্যে আক্রমণের শিকার হতে হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের (Bengali Migrant Labour)। এবার কর্ণাটকে বাংলা বলার অপরাধে খুন হতে হল মালদহের (Malda) খাইরুল জামালকে(৫৪)। ঘটনাটি ঘটেছে কর্নাটকের মহীশুরে (Mysuru in Karnataka)। সেখানেই তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। আরও পড়ুনঃ ফের ভিনরাজ্যে বাঙালি হেনস্তা, বাড়ি ফিরেই রহস্যমৃত্যু পরিযায়ী শ্রমিকের

পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, মাস ছয়েক আগে কাজের সন্ধানে মহীশুরে গিয়েছিল খইরুল। বুধবার রাতে দুষ্কৃতীরা তাঁকে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কর্ণাটক পুলিশ মালদহের দিলালপুরে মৃতের বাড়িতে ফোন করে দুর্ঘটনার কথা জানায়। খবর পেয়েই কান্নায় ভেঙে পড়ে পরিবার। বাড়িতে তাঁর স্ত্রী,  দুই মেয়ে ও বৃদ্ধ বাবা আছেন। মৃতের আত্মীয় আকরামুল আলি বলেন,  ভিনরাজ্যে বাংলায় কথা বললেই এভাবেই অত্যাচারের শিকার হতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। ওখানে মোবাইল চুরি করে স্থানীয় এক যুবক। সেই চোরকে ধরে ফেলে খাইরুল। লোকজন জড়ো হয়ে ওই মোবাইল চোরকে মারলেও তার বাড়ির লোক ওই যুবককে ছাড়িয়ে নিয়ে যায়। পরে ওই মোবাইল চোরের দল এসে খাইরুলকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। পরিবারের আরও দাবি, দুষ্কৃতীরা মারার সময় বলে ‘বাঙালি হয়ে আবার দাদাগিরি? বাঙালিকে মেরে শেষ করে দে’।

ঘটনার খবর পেয়ে মৃত শ্রমিকের বাড়িতে ছুটে যান তৃণমূলের শ্রমিক সংগঠনের মালদহ জেলার সভাপতি বিশ্বজিৎ হালদার-সহ অন্যান্যরা। তাঁরা মৃত শ্রমিকের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

Related articles

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...