Thursday, March 26, 2026

বেখাপ্পা মেকিংয়ে ফ্লপ ‘রঘু ডাকাত’

Date:

Share post:

রেটিং -3.5/10
‘রঘু ডাকাত’ (Raghu Dakat) যতটা গর্জালো, ততটা বর্ষালো না। অবশ্য এটা খানিকটা বোঝাও যাচ্ছিল। বাংলা দর্শকের বোধবুদ্ধিকে খাটো করে দেখলে যা হয়, তাই হল। দেব (Dev) অভিনীত ‘রঘু ডাকাত’ কার্যত একটি জঘন্য ছবি হিসেবে চিহ্নিত থাকছে দর্শকের কাছে। বৃহস্পতিবার প্রথম আনুষ্ঠানিক শোতেই বোঝা গেল দর্শক বিরক্ত, শেষ পর্যন্ত দেখার ধৈর্যও অনেকে দেখালেন না। পুজোর মরশুমে কিছু লোক দেখলেও সাধারণভাবে রেটিং কম হতে চলেছে।

রঘু ডাকাত একটি নাম বটে। কিন্তু তাকে পর্দায় আনতে অতীতের ক্যালেন্ডার, সময়ানুযায়ী সমাজ, সব কেমন তালগোল পাকিয়ে গেছে। পরিচালক বোধহয় ভেবেছেন দেবের (Dev) মাসল দেখালে বা দক্ষিণী ছবির ছায়ায় নাচগান ঢুকিয়ে দিলেই ছবি চলবে। যতই প্রমোশনে লাফালাফি হোক, কন্টেন্ট যথাযথ না হলে বাড়তি শো নেওয়া জলে যাবে। প্রথম শোর রিপোর্ট মর্মান্তিক। সবটা চেনাপরিচিতসূত্রে হয় না। বিচ্ছিন্ন কিছু অভিনয় বা মুহূর্ত ভালো। কিন্তু খাপছাড়া কাণ্ডকারখানা আর অবাস্তব মেকআপ, আজগুবি সেট, কৃত্রিম সংলাপে টোটালিটিতে ছবিটা ঝাড় হয়েছে। দেব (Dev) এর থেকে অনেক ভালো ছবি করার ক্ষমতা রাখেন। এধরণের অসঙ্গতিপূর্ণ ছবি, এত ভুলভালভাবে বানালেন কেন, সেটাই বিস্ময়কর। কত টাকা দিয়ে সেট তৈরি করলেন, কত টাকার সিনেমা, এসব দিয়ে বাংলা দর্শকের অনুভূতিকে মাপতে গেলে, আজকের দিনে সেটা ভুল, আত্মঘাতী সিদ্ধান্ত। এখন মরিয়া চেষ্টা হবে হিট ভাবখানা দেখানোর, কিন্তু দর্শক বুঝবেন ফ্লপ। ইধিকা (Idhika Paul) যদি অভিনয়ের বদলে শুধু নেচে ওয়ান সিন ওয়ান্ডার হতে চান, তাহলে তিনিও লম্বা দৌড়ের ঘোড়া হতে পারবেন না। মুক্তির আগেই একটা টিকিটে আরেকটা ফ্রি বা হইচই লিঙ্ক ফ্রি, এসব করে তো রঘু আগেই হেরে বসে আছে। এখন পর্দাতেও দেখা গেল এই ছবি দুর্বল, খুবই দুর্বল। দেব (Dev) কন্টেন্টে মন দিন। কিছু স্তাবক গোপাল ভাঁড়কে নিয়ে প্রচার করাতে গেলে এই হাল হবে।

 

Related articles

বাঘাযতীনে শ্যুট আউট, তৃণমূল কর্মীর মৃত্যুতে গ্রেফতার ৪!

ভোটের আগে খাস কলকাতায় শ্যুট আউট (Shoot out in Kolkata)! বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বাঘাযতীনের (Baghajatin) পূর্ব ফুলবাগান...

আজ পাণ্ডবেশ্বর- দুবরাজপুরে জোড়া জনসভা মমতার 

'যে লড়ছে সবার ডাকে সেই জেতাবে বাংলা মাকে'- রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে...

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...