Thursday, March 26, 2026

বাংলায় দুর্গাপুজো হয় না যাঁরা বলতেন তাঁরাই এখন মণ্ডপ উদ্বোধন করেছে, শাহকে একহাত অভিষেকের

Date:

Share post:

বাংলায় নাকি দুর্গাপুজো হয় না। অথচ বাঙালি কেন অনেক অবাঙালিরাও এই বাংলার দুর্গাপুজো নিয়ে দারুণ উত্তেজিত থাকেন। কিন্তু বিজেপির নেতারা বাংলার পুজো দেখতে পেতেন না। অথচ আজ সেই কলকাতায় এসে পুজো মণ্ডপ উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ প্রসঙ্গে শাহকে একহাত নিলেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিশানা করে বলেন, ‘পাঁচ বছর আগে এঁরাই বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, তাঁরাই এসে মণ্ডপ উদ্বোধন করছেন। পরস্পরবিরোধী মন্তব্য।’

বাংলার বিজেপি নেতারা শুধু দুর্গাপুজো নয়, তাঁদের আরও অভিযোগ ছিল যে, অনেক পুজোই হতে দেয় না রাজ্য সরকার। এর জবাবে অভিষেক বলেন, ” মনে রাখতে হবে, তৃণমূল আমলেই ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো। অন্য কোনও কর্মকাণ্ড বিজেপি সরকারের আমলে এমন কোনও স্বীকৃতি পায়নি।”

আরও পড়ুন :“রাজনৈতিক মন্তব্য থেকে বিরত থাকুন”, সূর্যকুমারকে সতর্কবার্তা আইসিসির

শুক্রবার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিদ্যাসাগর কলেজে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি বিজেপি নেতাদের তুলোধনা করেন। কয়েকবছর আগে এই কলেজে হামলার ঘটনায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল। আজ সেই ভাঙা মূর্তিতেই মাল্যদান করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।

Related articles

নির্বাচনী প্রচারে আজ উত্তরে অভিষেক, জনসভার পাশাপাশি করবেন রোড শো

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Assembly Election) তৃণমূল-কর্মীদের জয়ের টার্গেট বেঁধে দিয়ে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে...

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...