Tuesday, February 3, 2026

শাহর বিরুদ্ধে মূর্তি ভাঙার অভিযোগকারী, তারই পুজোর উদ্বোধনে স্বরাষ্ট্রমন্ত্রী!

Date:

Share post:

স্বরাষ্ট্র মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। দাবি করেছিলেন, অমিত শাহর প্ররোচনায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির গুণ্ডাবাহিনী। শুক্রবার কলকাতায় দুর্গোৎসবে (Durgapuja 2025) এসে কোনও ক্লাবের পুজো না পেয়ে শেষে সেই অভিযোগকারীর পুজো মণ্ডপের উদ্বোধন করলেন সেই স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর অভিযোগকারীও তাকেই সন্তোষ মিত্র স্কোয়্যারের সম্মান বলে মাথা পেতে নিলেন।

২০১৯ সালে নির্বাচনী র‍্যালি থেকে বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বাংলা-বিরোধী বিজেপির গুণ্ডাবাহিনী। আর সেই কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! ৬ বছর আগে সেই ঘটনার এফআইআর (FIR) দায়ের করেছিলেন বর্তমান বিজেপির নেতা। তিনিই সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর হোতা।

আরও পড়ুন: বিদ্যাসাগরের মূর্তির কাছে ক্ষমা চান শাহ: গর্জে উঠলেন অভিষেক

কলকাতায় পুজো উদ্বোধনে এসে শুক্রবার বিদ্যাসাগরের জন্মদিবসে লোক-দেখানো বিদ্যাসাগর-স্মরণ করলেন নির্লজ্জ শাহ। সেই সঙ্গে এমন এক ‘বিজেপি নেতা’র পুজো উদ্বোধন করলেন, যিনি ৬ বছর আগে তাঁর বিরুদ্ধেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগে এফআইআর (FIR) দায়ের করেছিলেন! শাহের (Amit Shah) এই নির্লজ্জতাকে তীব্র কটাক্ষ তৃণমূলের। সাংবাদিক বৈঠক থেকে দলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ নাম না করে শাহকে আক্রমণ করে বলেন, আজ যে মঞ্চে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যাসাগরকে নিয়ে কথা বলছিলেন, সেই মঞ্চেই এমন একজন ছিলেন যিনি ২০১৯ সালে এই অমিত শাহের বিরুদ্ধেই বিদ্যাসাগরের মূর্তি ভাঙায় প্ররোচনা দেওয়ার অভিযোগে আমহার্স্ট স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেছিলেন! বাকিটা নিজেরাই বুঝে নিন।

spot_img

Related articles

সশরীরে বিধানসভায়! চত্বরে থেকেও অধিবেশন বয়কট করলেন বিরোধী দলনেতা

বিধানসভা চত্বরে সশরীরে উপস্থিত থেকেও অধিবেশন কক্ষে ঢুকলেন না বিরোধী দলনেতা-সহ বিজেপি বিধায়কদের একাংশ। মঙ্গলবার সপ্তদশ বিধানসভার শেষ...

আরও বড় ব্যবধানে জিতব: দিল্লি থেকে বাংলা জয়ের বার্তা তৃণমূল সভানেত্রীর

বিধানসভা ভোটে বাংলার শাসকদলের রণকৌশল কী? মঙ্গলবার, দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নের জবাবে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

কলকাতার ধোঁয়া না কি গ্রামের ধুলো, বেশি ঘাতক কে? কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সন্ধানে রাজ্য

শহরের শিল্পাঞ্চলের ধোঁয়া আর গ্রামের বাতাসের ধুলো— দুইয়ের বিষক্রিয়া কি সমান? নাকি জনস্বাস্থ্যের ওপর এদের প্রভাব ভিন্ন? দূষণের...

দেশবাসীর গোপনীয়তায় আপস করলে ভারত ছাড়ুন! মেটা-কে কড়া বার্তা প্রধান বিচারপতির

ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত পরিসরে নাক গলালে ব্যবসা বন্ধ করে বিদায় নিতে হবে মেটার (Meta)হোয়াটসঅ্যাপকে (Whatsapp) । হোয়াটসঅ্যাপের বিতর্কিত...