Thursday, March 26, 2026

ঘরের মাঠে বিশ্বকাপে সমর্থকদের প্রত্যাশা পূরণ করাই লক্ষ্য হরমনপ্রীতের

Date:

Share post:

পুজোর মরশুমে শুরু হচ্ছে মহিলাদের বিশ্বকাপ। পাহাড় প্রমাণ প্রত্যাশা নিয়েই দেশের মাটিতে বিশ্বকাপে খেলতে নামছে ভারতীয় মহিলা দল। শুক্রবার  সব অধিনায়কদের নিয়ে সাংবাদিক সম্মেলন ছিল। সেখানেই হরমনপ্রীত ঘোষণা করলেন সমর্থকদের প্রত্যাশা পূরণের তারা চেষ্টা করবেন।

এখনও পর্যন্ত কোনও আইসিসি ট্রফি জেতেনি ভারতীয় মহিলা দল। এর আগে ২০১৭ সালে একদিনের বিশ্বকাপে ফাইনালে উঠেও ট্রফি জয় হয়নি ভারতের। এবার ঘরের মাঠে সেই সুযোগ রয়েছে।

:আপত্তি ছয় বিদেশির! মোহনবাগানের ইরান যাত্রা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত

সমস্ত দলের অধিনায়কদের নিয়ে সাংবাদিক সম্মেলনে হরমনপ্রীত বলেন, “আমি এই নিয়ে পাঁচ নম্বর বিশ্বকাপ খেলতে নামছি।  বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেওয়ার থেকে বড় কিছু হতে পারে না। ঘরের মাঠে খেলা ফলে আমাদের উপর প্রত্যাশার চাপ থাকবে।  তবে আমরা ২০১৭ সালের বিশ্বকাপ থেকে আমরা অনেক কিছু শিখেছি। বর্তমানে আমাদের দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। পাশাপাশি মহিলা প্রিমিয়ার লিগও আমাদের একটা বড় বদল এনেছে।”

 

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...