Thursday, March 26, 2026

লাদাখে গুলি চালিয়ে খুন করল যারা, এবার তাদের হাতেই গ্রেফতার প্রতিবাদী সোনম!

Date:

Share post:

প্রথমবার নিজেদের দাবির জন্য রাজধানী লেহ শহর কাঁপিয়ে আন্দোলনে নেমেছিল লাদাখের যুব সমাজ। আর তাতেই চলেছে গুলি। মৃত্যু হয়েছে তিন আন্দোলনকারীর। লাদাখের মানুষকে শান্তির পথে আন্দোলনে নেতৃত্ব দেওয়া পরিবেশকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk) বা লেহ অ্যাপেক্স বডি (LAB) স্পষ্ট জানিয়েছে, তারা হিংসার পথে আন্দোলনকে সমর্থন করে না। যে হিংসাত্মক পথ আন্দোলনকারীদের থামাতে নিয়েছিল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক (MHA), এবার সেই হিংসার ‘অজুহাতে’ লাদাখের পুলিশ (Ladakh police) গ্রেফতার করল সোনম ওয়াংচুকে।

আশঙ্কা ছিলই। আর সেই আশঙ্কা সত্যি হল দুদিন পরে। লেহ শহরে লাদাখ পূর্ণরাজ্য ও ষষ্ঠ তফশিলের দাবিতে আন্দোলনে নামা প্রতিবাদীদের উপর প্রথমে কাঁদানে গ্যাস ও পরে গুলি চালায় লাদাখ পুলিশ ও সেনাবাহিনী। চার শহিদের মৃত্যু ব্যর্থ হবে না বলে দাবি জানিয়েছিল ল্যাব। কংগ্রেসের তরফে লাদাখ লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তার কাছে সেই চার মৃত্যুর তদন্ত দাবি করা হয়েছে।

তবে যেদিন লেহ (Leh) শহর উত্তপ্ত হয়েছিল, ততদিনে লাদাখে অহিংস অনশন আন্দোলনের ১৫ দিন পেরিয়ে গিয়েছে। আন্দোলন হিংসার পথে যেতেই অনশন প্রত্যাহার করেছিলেন সোনম ওয়াংচু ও তাঁর অনুগামী সব রাজনৈতিক দল ও ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা। তা সত্ত্বেও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সোনম ওয়াংচুকে ‘হিংসাত্মক বক্তব্য’ পেশের দায়ে আগুন লাগানোয় দায়ী করা হয়। তার প্রমাণ হিসাবে বিজেপির তরফ থেকে সোনম ওয়াংচুর একটি পুরোনো ভিডিও তুলে ধরা হয়। দাবি করা হয়, সোনম আরব স্প্রিং ও নেপালের আন্দোলনের কথা বলে উস্কানি দিয়েছিলেন।

অবশেষে শুক্রবার গ্রেফতার করা হল সোনম ওয়াংচুকে। ঠিক কোন অভিযোগে গ্রেফতার করা হয় তাকে তা স্পষ্ট করেনি পুলিশ। লাদাখ ডিজিপি-র তত্ত্বাবধানে গ্রেফতার করা হয় তাঁকে শুক্রবার।

আরও পড়ুন: গর্ভবতী মহিলাকে পুশব্যাক অবৈধ বলেছে হাইকোর্ট: মোদি সরকারকে নিশানা অভিষেকের

এরপরই প্রতিবাদে সরব ল্যাব। সংগঠনের তরফে দাবি করা হয়, লেহ শহরে এত যুবক জমায়েত করেছিল, তার খবর কেন স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ছিল না? হিংসা ছড়িয়ে পড়েছে কেন্দ্রীয় সংস্থাগুলির ব্যর্থতায়। যুব সম্প্রদায় যে বিক্ষোভ দেখিয়েছে, তা একদিন হওয়ারই ছিল। লাদাখের (Ladakh) কর্মহীন যুব সমাজের রাগ প্রেসারকুকারের মধ্যে চাপা ছিল। এখন সেইদিনের ঘটনা ঘিরে যে এনআইএ (NIA) তদন্তের কথা শোনাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, তা লাদাখকে কালিমালিপ্ত করার জন্য।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...