Tuesday, March 3, 2026

”শিউলি এলো, মাদল এলো, ধামসা এলো ঘরে”, গানের মধ্যেই ষষ্ঠীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে বাঙালির প্রাণের প্রিয় দুর্গা পুজো। আজ মহাষষ্ঠী।  বোধনের মধ্য দিয়ে পুজোর সূচনা। আকাশে বাতাসে আনন্দের আবেশ। সপরিবারে উমার আগমনের দিন। মহাষষ্ঠীর সকালে রাজ্যকে বাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।  রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়েছেন মমতা।

বিল্ববৃক্ষের তলায় হচ্ছে দেবীর আরাধনা। মায়ের আগমনে উৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। প্রাকৃতিক দুর্যোগের মাঝেও পুজোর ভিড় রেকর্ড ভাঙছে এবার। ষষ্ঠীর এই দিনে রাজ্যবাসীকে সোশ্যাল মিডিয়ায় নিজের সৃষ্টি গানের মাধ্যমে শুভেচ্ছা বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গা অঙ্গন অ্যালবামের  একটি গান পোস্ট করেছেন মমতা।

 

গানের ভিডিও পোস্ট করে তিনি লেখেন, “শিউলি এলো, মাদল এলো, ধামসা এলো ঘরে,

কাশফুলে ভরে গেছে,বাংলা নতুন করে। ”

সকলকে জানাই মহাষষ্ঠী’র আন্তরিক শারদ শুভেচ্ছা।

আরও পড়ুন:বোধনের আনন্দ ফিকে করে দেবে বৃষ্টি? জেনে নিন রবিবারের আবহাওয়ার আপডেট

এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং বাবুল সুপ্রিয়- র গাওয়া একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।”

spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...