Wednesday, March 25, 2026

কর্তব্যরত অবস্থায় মদ্যপ ট্রাফিক ইন্সপেক্টর, শ্রীরামপুরের ভিডিও ভাইরাল হতেই উর্দিধারীকে ক্লোজ পুলিশের

Date:

Share post:

শ্রীরামপুরের (Srirampore) রাস্তায় দশমীর রাতে মদ্যপ অবস্থায় ডিউটি করছিলেন ট্রাফিক ইন্সপেক্টর। তিনি এতটাই মত্ত যে কর্তব্যরত অবস্থায় ঠিকমতো দাঁড়াতে পর্যন্ত পারছেন না, রাস্তায় টলে পড়ে যাচ্ছেন। ভিডিও ভাইরাল (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) হতে না হতেই দ্রুত পদক্ষেপ করল চন্দননগর পুলিশ কমিশনারেট (Chandannagar Police Commissionerate)। খবর পাওয়া মাত্রই ওই ট্রাফিক ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার দুর্গা প্রতিমা নিরঞ্জনের রাতে ভিড়ে ঠাসা শ্রীরামপুরের বটতলায় ডিউটি করছিলেন অভিযুক্ত ট্রাফিক পুলিশ। মদ খেয়ে তিনি এতটাই বেসামাল হয়ে পড়েছিলেন যে রাস্তায় ঠিক মত দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না। বিষয়টি নজর এড়ায়নি পথচলতি সাধারণ মানুষের। অনেকে বাইক-গাড়ি থেকেই দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন। ভিডিওতে দেখা গেছে, অভিযুক্তের সহকর্মীরা তাঁকে তুলে ধরার চেষ্টা করার পাশাপাশি ডিউটিরত অবস্থায় কেন নেশা করেছেন, তাও জানতে চান। কিন্তু কথা বলার মতো অবস্থাতেও ছিলেন না তিনি। আশেপাশে থাকা উত্তেজিত জনতা ওই ট্রাফিক ইন্সপেক্টরকে মারধর করতে শুরু করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনা সামনে আসতেই অভিযুক্ত ট্রাফিক ইন্সপেক্টরকে ক্লোজ করেছে চন্দননগর পুলিশ কমিশনারেট। আপাতত সমস্ত ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাঁকে। মারধরের ঘটনার তদন্তের পাশাপাশি কীভাবে ওই পরিস্থিতি তৈরি হল, তাও খতিয়ে দেখা হচ্ছে।

 

Related articles

শুভেন্দুর গড়ে বড় পদক্ষেপ কমিশনের! অপসারিত পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, রদবদল প্রশাসনে

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের...

কমিশনের সাপ্লিমেন্টারি তালিকা প্রহসন: পথে নেমে প্রতিবাদে দেশ বাঁচাও গণমঞ্চ

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে তাতে ধোঁয়াশার শেষ নেই। পরিশেষে হয়রান...

রামনবমী ঘিরে কড়া নিরাপত্তা, উচ্চপর্যায়ের বৈঠক নবান্নে

রামনবমীকে সামনে রেখে রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করল রাজ্য প্রশাসন। বুধবার বিকেলের ওই বৈঠকে...

গোলোকধাঁধা সাপ্লিমেন্টারি তালিকা: ডিলিটেড তো বটেই, কমিশন জানেই না কত নাম আপলোড হয়েছে

সোমবার প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বিস্তারিত কী আছে বুধবারও তার জবাব দিতে পারল না নির্বাচন কমিশন। যাচাই প্রক্রিয়ার...