Tuesday, March 24, 2026

যোগী রাজ্যের হোটেলের খাবারে অসুস্থ অজি ক্রিকেটাররা? জবাব দিল বিসিসিআই

Date:

Share post:

দেশের মাটিতে যেমন চলছে একদিনের বিশ্বকাপ তেমনই হচ্ছে  ভারত ‘এ’ বনাম অস্ট্রেলিয়া ‘এ’ দলের একদিনের  সিরিজ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কানপুরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের চার ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েছেন। খাদ্যে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে বলেই প্রাথমিকভাবে অনুমান।

যোগী আদিত্যনাথের রাজ্যে  এই ঘটনার পর, অস্ট্রেলিয়া ‘এ’-এর ম্যানেজমেন্ট অবিলম্বে সব খেলোয়াড় ও কর্মীদের জন্য খাদ্য এবং জল পানের অতিরিক্ত সতর্কতা নিতে বলা হয়েছে। অস্ট্রেলিয়ান দলের আরও তিনজন সদস্যও পেটের হালকা সমস্যার কথা জানিয়েছিলেন। অসুস্থ হয়ে পড়ায় চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরমধ্যে তিনজনকে ছেড়ে দেওয়া হলেও একজনকে ভর্তি রাখা হয়েছে। বোলার হেনরি থরন্টন অবস্থার অবনতি হওয়ায় তাকে কানপুরের রিজেন্সি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল খাবারের মান নিয়ে অভিযোগ মানতে নারাজ। তাঁর যুক্তি, “যদি খাবার নিয়েই সমস্যা হত তা হল ভারতীয়-সহ সব ক্রিকেটারই অসুস্থ হয়ে পড়ত। কানপুরের অন্যতম সেরা হোটেল থেকে সকলকে খাবার দেওয়া হচ্ছে। সেই হোটেলের খাবার খুবই ভালো এবং সকলে একই খাবার খাচ্ছেন। যে হেতু কয়েকজনই অসুস্থ হয়ে পড়েছে, তাই আমাদের ধারণা ওরা অন্য জায়গা থেকে সংক্রামিত হয়েছে। আমরা বিষয়টা দেখছি।”

জানা গিয়েছে, কানপুরে আসার আগেই থরন্টন পেটে হালকা অস্বস্তি ছিল। টিম হোটেলের খাবার খাওয়ার পর তিনি তীব্র গ্যাস্ট্রোইনটেস্টাইনাল উপসর্গে আক্রান্ত হন। স্থানীয় ম্যানেজমেন্ট তার দিকে ওপর নজর রেখেছিল, কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ায় তাকে সিনিয়র ডাক্তারদের অধীনে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি দুই দিন ভর্তি ছিলেন।

আরও পড়ুন: একপেশে ম্যাচ, প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ফের পাকিস্তানকে কটাক্ষ সূর্যকুমারের

চলতি মাসেই অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল, সেখানে তিনটি করে একদিনের ও টি২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...