Friday, June 19, 2026

মেসি ভক্তদের ব্যাপক চাহিদা, কলকাতায় অফলাইনে পাওয়া যাবে টিকিট?

Date:

Share post:

শীতের কলকাতায় মেসি (Messi) ম্যানিয়ায় মাততে চলেছে কলকাতা, দিল্লি, মুম্বই। ১৪ বছর পর ভারত সফরে আসছেন লিও মেসি। কলকাতার (Kolkata) যুবভারতীতে  একটি প্রদর্শনী ম্যাচে মাঠে নামবেন ফুটবলের রাজপুত্র। বুধবার থেকে শুরু হল মেসি ইভেন্টের টিকিট বিক্রি। তিন শহরেই মেসিকে দেখার জন্য টিকিটের চাহিদা তুঙ্গে।

ডিস্ট্রিক অ্যাপে শুরু হয়েছে টিকিট বিক্রি। কলকাতার যুবভারতীতে ১৩ ডিসেম্বর মেসির একটি মেগা ইভেন্ট রয়েছে। সেই ইভেন্টের জন্য টিকিটের সর্বনিন্ম দাম ৩৮৩৫ টাকা। অ্যাপে টিকিট বিক্রির সঙ্গে সঙ্গেই ফুটবলপ্রেমীদের চাহিদাও বৃদ্ধি পেয়েছে। কলকাতায় মেসির সঙ্গে থাকতে পারেন বার্সেলোনা তারকাও। সঙ্গে অবশ্যই সৌরভ গঙ্গোপাধ্যায়।

শুধু কি অন লাইনেই  কলকাতায় টিকিট পাওয়া যাবে! উদ্যোক্তাদের পক্ষ থেকে খবর পাওয়া গিয়েছে, কলকাতায় বেশ কয়েকটি অফ লাইন কাউন্টার খোলা হবে সেখান থেকেও টিকিট কাটার সুযোগ থাকবে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসির সঙ্গে থাকবেন শাহরুখ খান, আমির খানরা। সেই  ইভেন্টের জন্য সর্বনিন্ম টিকিটের দাম ৭০৮০ টাকা। ভারত সফরে মেসির শেষ গন্তব্য হবে দিল্লি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাত করবেন। পাশাপাশি  অরুণ জেটলি স্টেডিয়ামে একটি ইভেন্টে  অংশ নেবেন। সেই অনুষ্ঠানে টিকিটের দাম ৪৭২০ টাকা। তবে দিল্লিতে টিকিটের দাম পাল্লা দিয়ে বাড়ছে।

আরও পড়ুন:সীমান্তরক্ষীদের জমজমাট ফুটবল, জাঁকজমকপূর্ণ ভাবেই সূচনা বিএসএফ-র ফুটবল প্রতিযোগিতার

সব মিলিয়ে মেসি জ্বরে যে আক্রান্ত হবে তিন শহর, তা আভাস পাওয়া যাচ্ছে টিকিট বিক্রি শুরুর দিন থেকেই।

Related articles

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...