Friday, February 6, 2026

বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল গ্যালারি, মাঠে মসৃণ জয় ম্যাকলারেনদের

Date:

Share post:

আইএফএ শিল্ডের( IFA Shiled) গ্রুপ পর্যায় গোকুলাম কেরালার বিরুদ্ধে ৫-১ গোলে জয়ী মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। প্রতিবাদে, বিক্ষোভে উত্তাল থাকল কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারি। গ্যালারি উত্তপ্ত থাকলেও মাঠে মসৃণ জয় তুলে নিল হোসে মোলিনার দল। দুটি করে গোল করলেন ম্যাকলারেন এবং আলবার্তো, একটি গোল করেন রবসন।

কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের সামনে এমবিএসজি ম্যানেজমেন্টের বিরুদ্ধে পোস্টার লাগালেন সমর্থকরা, আইএফএ শিল্ডে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম গোকুলাম কেরালার ম্যাচে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন কার্যত ফাঁকা। হাতে গোনা কিছু সমর্থক হাজির ছিলেন প্রথমে। এরপর সময় যত এগিয়েছে ততই মাঠে দর্শকদের সংখ্যা বৃদ্ধি হয়েছে।

ম্যাচের দিন মাঠে উঠল “গো ব্যাক”(Go Back) থেকে “শেম”(Shame) স্লোগান। মোহনবাগান ম্যাচের বিক্ষোভে উত্তাল সবুজ-মেরুন জনতা। ছিঁড়ে দেওয়া হল তাদের প্রতিবাদী টিফো। পুলিশের সঙ্গে ঝামেলাতেও জড়ালেন মোহনবাগান সমর্থকরা। কিন্তু তাদের প্রতিবাদ থামানো যায়নি এদিন। একদিকে ম্যাচ যেমন চলল, তেমনই গ্যালারী থেকে বারবার উঠল গো ব্যাক ম্যানেজমেন্ট স্লোগান।কিন্ত গ্যালারিতে চোখ না দিয়ে মাঠের খেলায় মন দিলেন ম্যাকলারেন-রবসনরা।

বুকে জাতীয় পতাকা নিয়ে এএফসির জার্সি পরে আইএফএ শিল্ডে খেলতে নামে মোহনবাগান। আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে থাকেন কিয়ান থেকে মনবীর, রবসন থেকে ম্যাকলারেনরা। এর ফলও মেলে হাতেনাতে। শুরুতেই আলবার্তো রদ্রিগেজের গোলে এগিয়ে যায় মোহনবাগান।এরপর দূরপাল্লার শটে দুরন্ত গোল করলেন ম্যাকলারেন। গোকুলামের বিরুদ্ধে অনবদ্য গোল করেও সেলিব্রেশন করলেন না মোহনবাগানের অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। অভিমান করেছেন জেমি?

দ্বিতীয়ার্ধের শুরুতেই আপুইয়ার আত্মঘাতী গোলে একটা গোল শোধ করে গোকুলাম। কিন্তু তাতেও মোহনবাগানের দাপট কমেনি। এরপর আরও তিন গোল করে সবুজ মেরুন। নিজেদের জোড়া  গোল করেন ম্যাকরালেন ও আলবার্তো। একটি করলেন রবসন।

অনেকদিন পর খেলতে নামল মোহনবাগান, জাতীয় দলের খেলায় থাকায় বেশ কয়েকজন ফুটবলার ছিলেন না । কিন্ত তাতেও ছন্দবদ্ধ ফুটবল উপহার দিল মোলিনার দল। আগুনে পরিস্থিতিতে এই জয় কিছুটা স্বস্তি দেবে কোচ থেকে ম্যানেজমেন্টকে।

আরও পড়ুন :পাঁচ কোটি টাকা চেয়ে রিঙ্কু সিংকে হুমকি ডি কোম্পানির, পুলিশের জালে ২

মোহনবাগান বনাম গোকুলাম ম্যাচ দেখতে হাজির ক্লাব সভাপতি দেবাশিস দত্ত ও সচিব সৃঞ্জয় বসু,মোহনবাগান বনাম গোকুলাম ম্যাচ দেখতে হাজির ইস্টবেঙ্গলের সহকারী কোচ আদ্রিয়ান মার্টিনেজ।

spot_img

Related articles

জোরালো হচ্ছে সিইসি-র বিরুদ্ধে ইমপিচমেন্ট ইস্যু: তৃণমূলের পাশে বিরোধীরা

যেভাবে গোটা দেশে এসআইআর ষড়যন্ত্র রচনা করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট (impeachment) আনতে বদ্ধপরিকর...

আজকের রাশিফল

কাজ, অর্থ, স্বাস্থ্য আর সম্পর্ক—দিনটি কেমন যাবে, দেখে নিন বিস্তারিত রাশিফল। মেষ: পারিবারিক সম্পত্তি নিয়ে টানাপোড়েন বাড়তে পারে। সন্তানের...

‘আরও বেশি আসন, আরও বেশি ভোট’, বিধানসভায় বিরোধীদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

জনসভার মঞ্চ থেকে এতদিন যে দাবি করে আসছিলেন, এবার বিধানসভার অন্দরে দাঁড়িয়েই বিরোধীদের চোখে চোখ রেখে সেই চ্যালেঞ্জ...

ফাইনালে দিল্লির স্বপ্নভঙ্গ, স্মৃতির ব্যাটেই WPL খেতাব জয় আরসিবির

আইপিএলের পর WPL, ফের খেতাব জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB)। দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে WPL ২০২৬ চ্যাম্পিয়ন স্মৃতি মান্ধানার আরসিবির(RCB)।...