Monday, March 23, 2026

বন্ধুর জন্মদিনে গিয়ে নিখোঁজ কিশোর, দেহ উদ্ধার দমদমের আবর্জনাস্তূপে

Date:

Share post:

বন্ধুর জন্মদিনে (Friends birthday) গিয়ে নিখোঁজ কিশোর। তারপর বৃহস্পতিবার সকালে দমদমের আবর্জনার স্তূপ (Dumdum Dumping ground) থেকে উদ্ধার হল সেই কিশোরের দেহ। মাথায় ও মুখে গভীর আঘাতের চিহ্ন দেখে পুলিশ প্রাথমিকভাবে খুনের আশঙ্কা করছে।

মৃত কিশোরের নাম গণেশ সমাদ্দার, বয়স ১৭। মঙ্গলবার সন্ধ্যায় সে বাড়ি থেকে বেরিয়েছিল, বোনকে জানিয়েছিল বন্ধুর জন্মদিনে যাচ্ছে। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। বুধবার থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। পরিবার থেকে বরানগর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। বৃহস্পতিবার সকালে দমদম পুরসভার সাফাইকর্মীরা প্রতিদিনের মতো আবর্জনা পরিষ্কার করতে গিয়ে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ এসে দেহ শনাক্ত করে গণেশের পরিবারকে খবর দেয়।  আরও পড়ুন : গাজা শান্তিচুক্তির প্রথম ধাপে সম্মতি ইসরায়েল ও হামাসের, মধ্যস্থতায় ট্রাম্প!

পরিবারের দাবি, গণেশকে পরিকল্পনা করে খুন করে ডাম্পিং গ্রাউন্ডে ফেলে দেওয়া হয়েছে। কয়েকজন বন্ধুর নামও তারা পুলিশের কাছে জানিয়েছে। তদন্তে নেমেছে দমদম ও বরানগর থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রমোদনগর ও আশপাশে।

Related articles

আরজিকরে অস্বাভাবিক মৃত্যু রোগীর: তদন্তে কলকাতা পুলিশ

ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসা করাতে এসে এক রোগীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্য আরজিকর হাসপাতালে। শ্বাসকষ্টের রোগীকে স্ট্রেচার...

সঙ্গী শুধু মিম, হুমায়ুনের প্রার্থী ঘোষণায় প্রভাব পড়বে না বাংলায়, দাবি তৃণমূলের

রাজ্যে ২৯৪ আসনে প্রার্থী দেবেন। বড় বড় বিরোধীদল তাঁর সঙ্গে জোট করার জন্য উৎসুখ রয়েছে। এরকম অনেক গাল...

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...