Tuesday, June 9, 2026

বৈধ ভোটারের নাম বাদ দিলে BJP নেতাদের ধরে রাখুন: বাগদায় বিজয়া সম্মিলনীতে বার্তা পার্থর

Date:

Share post:

যদি কোনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়, পাড়ায় BJP নেতাদের ধরে রাখুন- বাগদা পশ্চিম ব্লক তৃণমূলের পক্ষ থেকে বৃহস্পতিবার বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে দলীয় কর্মী-সমর্থকদের বার্তা দিলেন ব্যারাকপুর সাংসদ ও জেলা সভাপতি পার্থ ভৌমিক। SIR-এর নাম করে বাংলার বৈধ ভোটারদের বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে বিজেপি। এই অভিযোগ শাসকদলের শীর্ষ নেতৃত্বে এদিন সেই কথার সূত্র ধরেই বার্তা দিলেন পার্থ।

এদিন, বাগদা পশ্চিম ব্লক তৃণমূলে পক্ষ থেকে হেলেঞ্চা নেতাজি শতবার্ষিকী কমিউনিটি হলে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। ছিলেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ও রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর, ব্যারাকপুর সাংসদ ও জেলা সভাপতি পার্থ ভৌমিক এবং ব্লক সভাপতি নিউটন বালা।

মঞ্চে পার্থ ভৌমিক বলেন, “যদি কোনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়, পাড়ায় BJP নেতাদের ধরে রাখুন।” তাঁর অভিযোগ, “বিরোধী দলনেতা এস আই আর-এর নামে ভোটারদের নাম বাদ দেবে। এটা কারও পৈতৃক সম্পত্তি নয়। যদি অবৈধভাবে কাটা হয়, বাংলায় আগুন জ্বালানো হবে।”

আরও পড়ুন- তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত! দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাষ হাওয়া অফিসের 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...