Sunday, June 21, 2026

বিহারের ভোট ময়দানে প্রতারক! অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণায় ঘটনায় গ্রেফতার প্রোমোটার রাজীব

Date:

Share post:

অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণায় ঘটনায় বিহার থেকে ধৃত প্রোমোটার রাজীব রঞ্জন কুমার (Rajeev Ranjan Kumar)। কয়েক কোটি টাকা হাতানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিধাননগর কমিশনারেটের (Bidhannagar Police Commissionerate) গোয়েন্দা শাখার হাতে পাকড়াও অভিযুক্ত। ধৃতের দশ দিনের পুলিশ হেফাজত দিয়েছে আদালত। জানা গেছে রাজীব বিহারের আসন্ন নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। গ্রেফতারির বিষয়টি সামনে আসতেই তাঁর রাজনৈতিক যোগ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

প্রোমোটার রাজীবের একাধিক ব্যক্তিকে প্রতারণা করেছেন বলে তদন্তে উঠে এসেছে। প্রাক্তন বিচারপতি বিধাননগর পূর্ব থানায় অভিযোগ জানাতেই পুলিশ বিহার থেকে পাকড়াও করে অভিযুক্তকে। ট্রানজিট রিমান্ডে তাঁকে কলকাতায় এনে পুলিশ হেফাজতের আবেদন করা হয়। এদিন সল্টলেকের দুটি বাড়িতেও পৌঁছে যান তদন্তকারী আধিকারিকরা। একটি বাড়ি কেনার ব্যাপারে অবসরপ্রাপ্ত বিচারপতির সঙ্গে অভিযুক্তের আলাপ হয়েছিল। এরপর নিজের ব্যবসার সমস্যার কথা জানিয়ে রাজীব বেশ কয়েকবার টাকা ধার নেন তাঁর কাছ থেকে। প্রাথমিকভাবে তিনি কিছু বুঝতে না পারলেও পরে প্রতারিত হওয়ার বিষয়টি স্পষ্ট হয়। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন এই প্রথম নয় এর আগেও বিহারের ভোটে দাঁড়িয়েছিলেন অভিযুক্ত। জেলযাত্রাও হয়েছিল। একাধিক ক্রিমিনাল রেকর্ড থাকা সত্ত্বেও কীভাবে আসন্ন নির্বাচনে একই রাজনৈতিক দলের টিকিট পেতে যাচ্ছিলেন তিনি, তা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই ধৃত প্রোমোটারকে জেরা করতে শুরু করেছে পুলিশ।

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...