Wednesday, March 25, 2026

বিবাহিত হলেই শ্বশুরবাড়ির সম্পত্তিতে অধিকার স্ত্রীর: দিল্লি হাই কোর্ট

Date:

Share post:

শ্বশুর-শাশুড়ি ছেলেকে ত্যাজ্যপুত্র করে দিলেও তাঁদের সম্পত্তিতে অধিকার থাকবে ছেলের স্ত্রীয়ের। বিবাহের সূত্রেই স্ত্রীরা শ্বশুরবাড়ির সম্পত্তির অধিকারী হন, জানালো দিল্লি হাই কোর্ট (Delhi High Court)। সেক্ষেত্রে গার্হস্থ্য হিংসায় শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসতে হলেও সেই সম্পত্তিতে (porperty) বধূর অধিকার থাকবে, রায় বিচারপতি সঞ্জীব নারুলার।

২০১০ সালে বিবাহিত এক দম্পতি শ্বশুরবাড়িতে থাকা শুরু করে। স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ হওয়ায় তাঁরা আলাদা থাকা শুরু করেন ২০১১ সাল থেকে। এরপর শ্বশুরবাড়িতে ফিরে গেলে তিনি দেখেন তাঁর শ্বশুরবাড়ির লোকেরা তাঁর সব জিনিস বের করে দিয়েছে। এরপর তিনি নিজের বাপের বাড়িতে এসে থাকা শুরু করেন। পরবর্তীকালে শ্বশুরবাড়ির সম্পত্তি দাবি করলে শ্বশুর-শাশুড়ি জানান, তাঁরা তাঁর স্বামীকে ত্যাজ্যপুত্র করেছেন। সেই সূত্রে সম্পত্তিতে তাঁর কোনও অধিকার নেই।

আরও পড়ুন: ভিন-ধর্মের যুগলকে গ্রেফতার মৌলিক অধিকারে হস্তক্ষেপ: ঐতিহাসিক রায় যোগীরাজ্যের আদালতের

এরপর বহু আদালতে মামলা এগিয়ে চলে। বধূ ও তাঁর পরিবারের বিরুদ্ধে শাশুড়ি আবার একটি মামলা করেন। শেষ পর্যন্ত নিম্ন আদালতে রায়ে জানানো হয়, শ্বশুরবাড়ির সম্পত্তিতে বধূর অধিকার নেই। পাল্টা হাই কোর্টের দ্বারস্থ হন বধূ। সেই মামলায় শনিবার বিচারপতির পর্যবেক্ষণ, বিবাহ (marriage) সূত্রেই শ্বশুরবাড়ির সম্পত্তিতে বধূর অধিকার রয়েছে। সম্পত্তির (property) অংশীদার (share) হন পুত্রবধূও।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...