Wednesday, March 25, 2026

‘দীপোৎসব’ সৃষ্টি করবে নতুন বিশ্ব রেকর্ড! অযোধ্যায় আলোর উৎসবের প্রস্তুতি তুঙ্গে

Date:

Share post:

সোমবার  দীপাবলি, আলোক আনন্দে মাততে তৈরি গোটা দেশ।  দীপাবলির আগে জায়গা আলোয় সেজে উঠছে  উত্তরপ্রদেশের অযোধ্যা(Ayodhya UP )। গত কয়েক বছর ধরে ধুমধামের ‘দীপোৎসব’(Deepotsav) পালিত হচ্ছে অযোধ্যায়। এ বছরও তার ব্যতিক্রম হবে না। সরযূ নদীর তীরে জ্বলবে লক্ষ লক্ষ প্রদীপ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠতে পারে অযোধ্যার।

এই বছর ‘রাম কি পৌড়ি’ এবং ৫৬টি ঘাটে রেকর্ড ২৬ লক্ষেরও বেশি (২৬,১১,১০১টি) প্রদীপ জ্বালানো হবে। এই সংখ্যা গত বছরের থেকেও বেশি। প্রদীপে সলতে এবং তেল ঢালার শেষ মুহর্তের কাজ চলছে। রবিবার  সন্ধ্যা থেকেই প্রদীপগুলি জ্বালানো হবে। যা রেকর্ড সৃষ্টি করতে পারে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্তৃপক্ষের নজর আছে অযোধ্যার দীপাবলিতে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে,  রেকর্ড প্রচেষ্টার জন্য একটি এই প্রক্রিয়া চালু করা হচ্ছে।পুরো এলাকাটিকে ছোট ছোট জোনে ভাগ করা হয়েছে।  প্রতি এলাকায় দুই জন করে প্রতিনিধি থাকবেন। অংশগ্রহণকারীদের ট্র‍্যাক করার জন্য কিউআর কোড স্ক্যান করা হচ্ছে।

আরও পড়ুন :কালীপুজোয় বৃষ্টি থেকে স্বস্তি! উৎসবের মরশুমে কেমন থাকবে আবহাওয়া?

ঐতিহ্যের সঙ্গে প্রযুক্তির মেলবন্ধনে পালন করা হবে অযোধ্যার ‘দীপোৎসব’। বিগত কয়েক বছরই ধুমধাম করে দীপোৎসব পালন করা হয় রাম মন্দিরের শহরে। গত বছরও দীপাবলি উপলক্ষে অযোধ্যায় ৫০০ ড্রোন উড়েছিল। এ বার সেই সংখ্যা দ্বিগুণের বেশি।

 

Related articles

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...