Sunday, June 21, 2026

পাট শিল্পের পুনরুজ্জীবনের লক্ষ্যে পরামর্শদাতা নিয়োগ রাজ্যের

Date:

Share post:

রাজ্যের প্রাচীনতম পাট শিল্প(Jute Indrusty) কেন্দ্রগুলির অন্যতম বজবজের নিউ সেন্ট্রাল জুট মিলের পুনরুজ্জীবনের লক্ষ্যে  রাজ্য সরকার( Govt of W.B) পরামর্শদাতা নিয়োগ করছে। রাজ্যের সরকারি উদ্যোগ ও শিল্প পুনর্গঠন দপ্তর  ইতিমধ্যেই এই পরামর্শদাতা বা  ট্রান্সঅ্যাকশন অ্যাডভাইজর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।

সংশ্লিষ্ট ব্যক্তি  মিল পুনরুজ্জীবনের রূপরেখা তৈরি ও বাস্তবায়নের দায়িত্বে থাকবেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, ট্রান্সঅ্যাকশন অ্যাডভাইজর মিলটির কার্যক্রমের পূর্ণ ইতিহাস বিশ্লেষণ করবেন, পাট শিল্প ও তার সহযোগী ক্ষেত্রের বাজার অবস্থা পর্যালোচনা করবেন, ঋণদাতা ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থার সঙ্গে পরামর্শ করে বিস্তারিত পুনরুজ্জীবন পরিকল্পনা তৈরি করবেন, যা পরবর্তীতে মন্ত্রিসভা  অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতে পুনরুজ্জীবন কার্যকর করতে উপযুক্ত অপারেটর বা অর্থনৈতিক অংশীদার নির্বাচন করা হবে।

কলকাতা হাই কোর্ট গত ১২ মার্চ সরকারকে ওই জুট মিল উদযাপনে আইন অনুযায়ী প্রয়োজনীয় পুনরুজ্জীবনমূলক পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা দেয়। সংশ্লিষ্ট মামলায় রাজ্য সরকার ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে একটি পুনরুজ্জীবন পরিকল্পনা তৈরি করতে আগ্রহের কথা জানায়। রাজ্য সরকারের আশা, এই পরিকল্পনা সফল হলে তা পাট শিল্পের অন্যান্য বন্ধ শিল্প ইউনিট পুনর্গঠনের ক্ষেত্রেও এক আদর্শ মডেল হয়ে উঠবে।

 

Related articles

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...

টাকা নিয়ে দলত্যাগ! বিস্ফোরক অভিযোগ মহুয়ার! আইনি নোটিশের হুঁশিয়ারি শতাব্দী-কাকলিদের

তৃণমূলের ভাঙন ঘিরে রাজনৈতিক সংঘাত ক্রমশ তীব্র হচ্ছে। দলের ২০ জন সাংসদ এনসিপিআইতে (NCPI) যোগ দেওয়ার পর থেকেই...

সোমে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট: কী আশা? জানালেন কুণাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget) পেশ সোমবার। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রত্যাশা রাজ্যবাসীর। বিশেষ করে নজর ডিএ (DA)...