Saturday, June 20, 2026

বিশ্বসেরা ২ বঙ্গ তনয়া: টেবিল টেনিস ডাবলস ব়্যাঙ্কিংয়ে শীর্ষে সিন্ড্রেলা-দিব্যাংশী, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলার মুকুটে বিশ্বসেরায় নয়া পালক। বিশ্ব টেবিল টেনিসের (TT) অনূর্ধ্ব-১৯ মহিলাদের ডাবলস ব়্যাঙ্কিংয়ে (World Ranking) শীর্ষস্থানে দুই বঙ্গ তনয়া সিন্ড্রেলা দাস (Cinderella Das) ও দিব্যাংশী ভৌমিক (Debanshi Bhowmik)। দক্ষিণ ২৪ পরগনার সিন্ড্রেলা এবং প্রবাসী দিব্যাংশীর এই যুগল সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্যোশাল মিডিয়ায় ২ খেলোয়াড়কে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন রাজ্যের প্রশানিক প্রধান।

সম্প্রতি প্রকাশিত বিশ্ব র‍্যাঙ্কিং (World Ranking) অনুযায়ী, সিন্ড্রেলা-দিব্যাংশী জুটি ৩৯১০ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে এসেছে। তারা দ্বিতীয় স্থানে থাকা চিনের জুটিকে (৩১৯৫ পয়েন্ট) এবং তৃতীয় স্থানে থাকা ফরাসি জুটিকে (৩১৭০ পয়েন্ট) পিছনে ফেলে দিয়েছেন। এই কৃতিত্বের পিছনে রয়েছে তাদের ধারাবাহিক আন্তর্জাতিক সাফল্য। সিন্ড্রেলা এবং দিব্যাংশী জুটি সম্প্রতি ‘ডব্লিউটিটি ইউথ স্টার কনটেন্ডার’ এবং ‘ডব্লিউটিটি ইউথ কনটেন্ডার’ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। শুধু তাই নয়, বার্লিন এবং লিমার মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার সেমিফাইনালেও পৌঁছে ছিল তারা।

মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে দুই কৃতি বাঙালি কন্যাকে অভিনন্দন জানিয়ে লেখেন, “দক্ষিণ ২৪ পরগনার সিন্ড্রেলা দাস ও দিব্যাংশী ভৌমিককে আন্তরিক অভিনন্দন জানাই। কলকাতার ধানুকা ধুনসেরি সৌম্যদীপ পৌলমী টেবিল টেনিস অ্যাকাডেমির শিক্ষার্থী সিন্ড্রেলা ও তার সঙ্গী দিব্যাংশী বিশ্ব টেবিল টেনিস ব়্যাঙ্কিংয়ে প্রথম স্থান অর্জন করে দারুণ কৃতিত্ব গড়েছে। এটি আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত। তাদের ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা। আশা করি, ভবিষ্যতে তারা আরও অনেক মাইলফলক তৈরি করবে।”
আরও খবরবাংলার মানুষের ভোটাধিকার কাড়ার ছক, SIR-এর নামে ছেলেখেলা করছে কমিশন: সুর চড়ালেন সুজন

সিন্ড্রেলা দাস এরপর দিল্লিতে (Delhi) জাতীয় শিবিরে অংশ নেবেন। সেখান থেকে তিনি বাহরিনে এশিয়ান ইউথ গেমসে ভারতের (India) হয়ে প্রতিনিধিত্ব করতে যাবেন।

Related articles

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...

টোল ট্যাক্স নিয়ে বচসা, ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ছুটল গাড়ি

ভয়ঙ্কর ঘটনা! ১২ কিলোমিটার ঝুলন্ত অবস্থায় টোল প্লাজার (Toll Plaza Incident) কর্মীকে নিয়ে ছুটে গেল একটি গাড়ি। ইতিমধ্যেই...

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...