Wednesday, March 25, 2026

বিজেপির ত্রিপুরায় ‘বহিরাগত’ই বিধায়ক: অনুপ্রবেশ-আন্দোলনের নেতাই বাংলাদেশি!

Date:

Share post:

বাংলাদেশ থেকে বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে বিজেপির মদতে একাধিক বিজেপি রাজ্যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সম্প্রতি এই ধরনের আন্দোলনে সরব হয়েছে ত্রিপুরা (Tripura)। কিন্তু আন্দোলন কাদের বিরুদ্ধে কাদের? উত্তর খুঁজতে গিয়েই চক্ষু চড়কগাছ। বিজেপি শাসিত ত্রিপুরায় যিনি এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তিনি নিজে একজন বাংলাদেশের (Bangladesh) জাতীয় পরিচয়পত্রধারী একজন বাংলাদেশের নাগরিক। আবার তিনিই তিপ্রা মোথার বিধায়ক। বাংলাদেশে জন্ম নেওয়া এই নেতা বাংলাদেশের নাগরিক বলেই দাবি করছে রাজ্যের বাংলাভাষা আন্দোলন কর্মীরা।

বৃহস্পতিবার ত্রিপুরার প্রায় ৪৫ জায়গায় আন্দোলন চালায় তিপ্রা মোথার (Tipra Motha) সদস্যরা। দাবি – বেআইনি অনুপ্রবেশ বন্ধ করতে হবে। এছাড়াও ইনার লাইন পারমিট চালু ও অনুপ্রবেশকারীদের গ্রেফতারির মতো আটটি ইস্যু রয়েছে আন্দোলনের। কিন্তু ভাষা আন্দোলনকর্মীদের দাবি, আন্দোলনের গোড়ায় গলদ। আন্দোলনের মূল পৃষ্ঠপোশক তিপ্রা মোথার বিধায়ক রণজিৎ দেববর্মা (Ranjit Debbarma) বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের জাতীয় নাগরিকত্ব (National ID card) ও জন্ম সংশাপত্র (birth certificate) তুলে ধরে দাবি করা হয় দুটিই বাংলাদেশের (Bangladesh)।

বর্তমানে ত্রিপুরায় তিপ্রা মোথা বিজেপির সহযোগী দল। দলের প্রধান প্রদ্যোৎ দেববর্মা দিল্লি গিয়ে অমিত শাহর (Amit Shah) সঙ্গে চুক্তি করেই প্রায় রাজ্যের শাসনে যোগ দিয়েছেন। তাঁরই দলের বিধায়ক রণজিৎ দেববর্মা। বর্তমানে ত্রিপুরার নিষিদ্ধ সংগঠন টাইগার ফোর্সের (Tiger Force) একসময়ের প্রধান ছিলেন তিনি। তারপর কেন্দ্রের সরকারের থেকে বড় অঙ্কের টাকার প্যাকেজ নিয়ে আত্মসমর্পণ করেন তিনি।

বর্তমানে ত্রিপুরার অবস্থা এমনই যেখানে প্রায় প্রতিদিন বেআইনি অনুপ্রবেশকারী ধরা পড়ছে। সেই সব অনুপ্রবেশকারীরা ছড়িয়ে পড়ছে দিল্লি, কলকাতার মতো শহরে, যা একাধিকবার প্রমাণিত হয়েছে। আদতে তা যে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতায় তা বলা বাহুল্য। তবে ত্রিপুরার (Tripura) ক্ষেত্রে দেশের ভিতরে থাকা বাংলাদেশের নাগরিক থেকে নেতা-বিধায়করা সেই অনুপ্রবেশে সহযোগিতা করছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলে দিল রাজ্যের ভাষা আন্দোলনের কর্মীরা।

আরও পড়ুন: বাংলার মানুষের ভোটাধিকার কাড়ার ছক, SIR-এর নামে ছেলেখেলা করছে কমিশন: সুর চড়ালেন সুজন

ভাষা আন্দোলনকর্মীরা সোশ্যাল মিডিয়ায় রণজিৎ দেববর্মার যে বাংলাদেশের নাগরিক প্রমাণপত্র তুলে ধরেছেন তাতে বাংলাদেশের আইডি নম্বরও দেওয়া রয়েছে। আবার যে জন্মশংসাপত্র তুলে ধরা হয়েছে সেখানে ১৯৬৪ সালে তাঁর ঢাকা শহরে জন্ম বলে তুলে ধরা হয়েছে। সেখানেই এই সমালোচকদের দাবি, কীভাবে বাংলাদেশের এক নাগরিক ভারতে বেআইনি অনুপ্রবেশের নেতৃত্ব দেন।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...