Tuesday, April 14, 2026

রবিবাসরীয় দুপুর থেকে চন্দননগরে যান নিয়ন্ত্রণ, জগদ্ধাত্রী বন্দনায় তৈরি আলোর শহর

Date:

Share post:

দীপাবলি শেষে এবার হৈমন্তীকার আরাধনা। বাংলার বুকে জগদ্ধাত্রী পুজোর (Jaghadhatri Puja) ঐতিহ্য বলতেই সবার আগে উঠে আসে কৃষ্ণনগর ও চন্দননগরের (Chandannagar) নাম। প্রথমটিতে শেষ মুহূর্তে ব্যস্ততা, আর দ্বিতীয় শহরে অর্থাৎ আলোকনগরী ফরাসডাঙ্গায় পঞ্চমীর দুপুর থেকে যান নিয়ন্ত্রণ শুরু। ভিড় এড়াতে প্রশাসনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে রবিবার দুপুরের পর থেকেই শহরে ঢোকার সব রাস্তা গাড়ির জন্য নো এন্ট্রি (No Entry)। সিসিটিভি ক্যামেরায় চলছে নজরদারি।

প্রতিবছর চন্দননগরের আলোকসজ্জা ও সুবিশাল প্রতিমা দেখতে রেল, সড়ক ও নদীপথে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা ভিড় করেন। এবছর বেশ কয়েকটি বড় বড় পূজোর শতবর্ষ রয়েছে। শনিবার চন্দননগর পুলিশ কমিশনারেটের (Chandannagar police commissionerate) তরফে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়, এবার ৩০০টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে শহরে। পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানান, আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে। ২৪ ঘণ্টা সেখানে নজরদারি চালাবে কমিশনারেটের আধিকারিকরা। শহরের রাস্তায় সাদা পোশাকে পুলিশের পাশাপাশি মহিলা পুলিশ রাখা হবে। রবিবার পঞ্চমীর দিন থেকেই দুপুর দু’টো থেকে পরদিন ভোর চারটে পর্যন্ত মোট ৪৪টি জায়গায় নো এন্ট্রি কার্যকর থাকবে। অর্থাৎ এই সময়ে বাইরের কোনো গাড়ি চন্দননগরে ঢুকতে পারবে না।

 

Related articles

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...