Saturday, April 18, 2026

নদীপথে দূষিত রাসায়নিক! দিল্লি দূষণের ছায়া চেন্নাইতে, আশঙ্কায় ৫০০ মৎস্যজীবী পরিবার

Date:

Share post:

যমুনার পথে কারখানার রাসায়নিক থেকে প্রবল দূষণের ছবি যেন এখন সারাবছরের বাস্তব ছবি হয়ে দাঁড়িয়েছে। দিল্লিতে ক্ষমতা বদলেও বদলায়নি যমুনার ভাগ্য়। তবে শুধুমাত্র উত্তর ভারতের দিল্লি (Delhi) নয়। রাসায়নিক দূষণে (chemical pollution) কীভাবে দেশের নদীগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে তার ছবি ধরা পড়ল চেন্নাই (Chennai) সমুদ্রতটে। নদী বাঁধের জল উপচে পড়তেই কয়েক কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ল দূষিত রাসায়নিক ফেনা (chemical foam)। যার ফলে আশঙ্কায় স্থানীয় প্রায় ৫০০ মৎস্যজীবী (fishermen) পরিবার।

শীতের আগেই এবছর ফের দূষণের থাবা রাজধানী দিল্লিতে। দিওয়ালি (Diwali) পেরোতেই দিল্লির দূষণের সূচক ‘খুব খারাপ’-এর নিচেই নামছে না। সবচেয়ে খারাপ পরিস্থিতি এই মুহূর্তে আনন্দ বিহারের। সেখানে বায়ুর গুণমান সূচক (AQI) ৪১৫, যা ‘বিপজ্জনক’ বলে চিহ্নিত। মোট সাতটি পর্যবেক্ষণ কেন্দ্রে একিউআই ‘খুব খারাপ’ শ্রেণিতে রেকর্ড করা হয়েছে। একইভাবে দূষণের শিকার যমুনা (Yamuna)। ছটপুজোর আগে দিল্লির গুরুত্বপূর্ণ ঘাটগুলি দ্রুততার সঙ্গে দূষণমুক্ত করার কাজ করা হলেও, নদীর সামগ্রিক দূষণ (toxic foam) নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব।

উত্তর ভারতে যখন দূষণের এই ছবি, তখন একইভাবে দূষণের শিকার তামিলনাড়ুর চেন্নাই (Chennai)। সম্প্রতি অত্যধিক বৃষ্টিতে উপচে পড়েছে চেমবরমবক্কম বাঁধের জল। তার ফলে অতিরিক্ত জল বয়ে গিয়েছে কুউম নদী দিয়ে। সেই নদী যেখানে পাট্টিনাপ্পক্কম এলাকায় সমুদ্রে মিশেছে সেখানে দেখা যায় নদীর বয়ে আনা বিষাক্ত ফেনা। পাট্টিনাপ্পক্কম থেকে শ্রীনিবাসপুরম পর্যন্ত প্রায় দু কিলোমিটার সমুদ্রতট ভরে যায় কুউম নদীর (Cooum river) বয়ে আনা বিষাক্ত রাসায়নিক ফেনায় (chemical foam)।

আরও পড়ুন: দীপাবলির দ্বিতীয় দিনেও লাগামছাড়া দূষণ: দিল্লিতে জারি নিষেধাজ্ঞা

রাসায়নিক ফেনা (toxic foam) এভাবে জমা হওয়ার পর থেকেই চিন্তায় এলাকার প্রায় ৫০০ মৎস্যজীবী পরিবার। এই এলাকায় মানুষের প্রধান জীবিকা মাছ ধরা। সমুদ্রের জলে এভাবে রাসায়নিক মেশায় নদীতে মাছের পরিমাণ কমে গিয়েছে। সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীরা বিভিন্ন ত্বকের সমস্যায় পড়েছেন। তাঁরা প্রশাসনের দ্বারস্থ হন। তামিলনাড়ু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পক্ষ থেকে রাসায়নিক নদীতে বয়ে আসা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...

নির্বাচন আবহে নতুন টোপ! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ DA ঘোষণা

দেশের একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন (Election) আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে সংসদকে নির্বাচনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মোদি...

মিথ্যাচার ট্রাম্পের! ফের হরমুজ বন্ধ করল ইরান, ফিরল ৪ ভারতীয় জাহাজ

ফের হরমুজে (Strait of Hormuz) বিধিনিষেধ জারি করল ইরান। আমেরিকা (America) শর্তভঙ্গ করে অবরোধ চালিয়ে যাচ্ছে। জাহাজ ঢোকা...