Saturday, April 18, 2026

জন্মদিনের কেক কাটবে দলিত ছেলে! পিটিয়ে খুন যোগীরাজ্যে

Date:

Share post:

ফের যোগীরাজ্যে (BJP Ruled state Uttar Pradesh) দলিত কিশোরকে পিটিয়ে খুন! গ্রেটার নয়ডার রাবুপুরায় অনিকেত জাটবের(১৭) মৃত্যুতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রপাত গত ১৫ অক্টোবর রাতে, অনিকেতের জন্মদিনে একদল ব্যক্তি তাকে পিটিয়ে গুরুতর আহত করে। গত এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
১৫ অক্টোবর বুধবার অনিকেত জন্মদিনের কেক কাটছিল। কিন্তু তখনই একদল ‘উঁচুজাতে’র লোক এসে অনিকেতের উপর হামলা করে। তাঁদের বলতে শোনা যায় “তেরা আউকাত কেয়া হ্যায়?” অনিকেতের কাকা সুমিত জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে হুমকি দিয়ে আসছিল। জন্মদিনের দিন তাঁরা এসে অনিকেতকে বেধড়ক মারধর করে।পুলিশ জানায়, অনিকেত ও তার কাকা সুমিত কুমারকে মীনা সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি লাঠি ও রড দিয়ে প্রচণ্ড মারধর করে। ঘটনার ৪দিন পরে ১৯ অক্টোবর দু’জন অভিযুক্ত যুবরাজ মীনা ও জিতু মীনাকে গ্রেফতার করে পুলিশ। শনিবার, পুলিশ আরও দুইজন রাচিত ও অঙ্কিতকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে আগে বিরোধ ছিল, তবে তার কারণ এখনও জানা যায়নি। আরও পড়ুন: ছত্তিশগড়ে বড় সাফল্য মাও-দমনে, আত্মসমর্পণ ২১ মাওবাদীরএদিকে, স্থানীয় বিধায়ক ধীরেন্দ্র সিং শুক্রবার সকালে অনিকেতের পরিবারের সঙ্গে দেখা করেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা বলেন। মুখ্যমন্ত্রী পরিবারকে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন। তবে বারবার ডবল ইঞ্জিন সরকারের রাজ্য দলিত নিপীড়ন, ধর্ষণ নতুন ঘটনা নয়। তাই মুখ্যমন্ত্রীর ন্যায়বিচারের আশ্বাস কতটা বাস্তবায়িত হবে তার উপর প্রশ্ন তুলছেন বিরোধীরা।

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...