Monday, April 13, 2026

রাজপুরে কাস্টমস অফিসারের উপর হামলা, গ্রেফতার চার

Date:

Share post:

রাজপুরে অটোচালকের সঙ্গে বচসায় আক্রান্ত এক কাস্টমস অফিসার (Central Custom Officer)। ঘটনাটি ঘটেছে রবিবার রাজপুর স্টেশন সংলগ্ন আবাসনে। ইতিমধ্যেই চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ।

সূত্রের খবর, রবিবার অফিস শেষে নিজের গাড়িতে ফ্ল্যাটে ফিরছিলেন কেন্দ্রীয় শুল্ক আধিকারিক প্রদীপ কুমার। সেই সময় একটি অটো তাঁর গাড়িতে ধাক্কা মারে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে প্রথমে সামান্য বচসা হলেও কিছুক্ষণের মধ্যেই তা মারাত্মক আকার নেয়। প্রদীপবাবুর অভিযোগ, অটোচালক কয়েকজনকে ডেকে নিয়ে আসে, এবং পরে প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের একটি দল তাঁদের আবাসনে চড়াও হয়। অভিযুক্তরা লোহার গ্রিল ও গেট ভেঙে ফ্ল্যাটে ঢুকে হামলা চালায়। এতে গুরুতর আহত হন প্রদীপ কুমার। হামলাকারীরা তাঁর স্ত্রীকেও ধাক্কা দেয় বলে অভিযোগ। আরও পড়ুন : পুলিশ পিটিয়ে এক রাতেই জামিন! বিজেপির ত্রিপুরায় রক্ষকের নিরাপত্তায় প্রশ্ন

ঘটনার পর সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার অভিযুক্ত অটোচালককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের নাম আজেদ আলি, সুরজ আলি, অলোক মণ্ডল এবং বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...