Saturday, April 18, 2026

চোট গুরুতর! দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারবেন শ্রেয়স আইয়ার?

Date:

Share post:

চোটের সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না শ্রেয়স আইয়ারের ( Shreyas Iyer)। অস্ট্রেলিয়া সফরের তৃতীয় ওডিআই  ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান শ্রেয়স। তাঁর চোট বেশ গুরুতর বলেই জানা গিয়েছে। দক্ষিণ আফ্রিকা সিরিজেও শ্রেয়সের খেলা নিয়ে উদ্বেগ বাড়ছে।

অস্ট্রেলিয়া সফরের সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছেন শ্রেয়স।  বিসিসিআইয়ের  এক কর্তা পিটিআইকে শ্রেয়স প্রসঙ্গে জানিয়েছেন, “ম্যাচের সময়েই শ্রেয়সকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।অন্তত তিন সপ্তাহ ওকে মাঠের বাইরে থাকতে হতে পারে। প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, ওর পাঁজরে একটা বড় ঝাঁকুনি লেগেছে বলে মনে করা হচ্ছে।”

অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৪তম ওভারে ঘটে এই ঘটনা। হর্ষিত রানার বলে বড় শট খেলতে যান অজ়ি উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স কেরি। পিছন থেকে অনেকটা দৌড়ে সেই ক্যাচ তালুবন্দি করেন শ্রেয়স আইয়ার। ক্যাচ তালুবন্দি করলেও পাঁজরে চোট লাগে। মাঠে তাঁর প্রাথমিক শ্রুষশা হয়। কিন্তু তাঁর চোট গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন:শরীর জুড়ে দামি দ্রব্যের সমাহার, হার্দিকের জীবনে নতুন প্রেমের আগমন!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ রয়েছে। সেই সিরিজে শ্রেয়স না খেলতে পারলে নতুন সহ অধিনায়ক বাছতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

Related articles

দিল্লিতে বাঙালি মহল্লায় খুন বাবা-ছেলে! গ্রেফতার অভিজাত আবাসনেরই বাসিন্দা

দিল্লির (Delhi) এক অভিজাত আবাসনে খুন বাবা-ছেলে! ঘটনাটি ঘটেছে দিল্লির বাঙালি মহল্লা নামে পরিচিত জায়গা চিত্তরঞ্জন পার্কের কাছে।...

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...