Tuesday, June 9, 2026

গুজরাটের বিরুদ্ধে বড় রানের লিড, শেষ দিনে সরাসরি জয়ের লক্ষ্যে বাংলা

Date:

Share post:

রঞ্জি ট্রফির (Ranji Trophy) প্রথম ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে সরাসরি জয়ের পর দ্বিতীয় ম্যাচেও গুজরাটের বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় বাংলা(Bengal)। শেষ দিনে সরাসরি জয় পেতে হলে জ্বলে উঠতে হবে বাংলার বোলারদের। তবে সঙ্গ দিতে হবে আবহাওয়াকেও। কারণ সোমবার মন্দ আলোর জন্য পুরো সময় খেলা হয়নি।

ইডেনে রঞ্জি ট্রফির তৃতীয় দিনে গুজরাটকে বড় রানের লিড দিল বাংলা। ১০৭/৭ অবস্থায় তৃতীয় দিনের খেলা শুরু করে গুজরাট। শুরুতেই চিন্তন গাজার উইকেট হারায় তারা। তাঁকে ফিরিয়ে প্রত্যাবর্তনের ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন শাহবাজ।

বাংলার সফলতম বোলার শাহবাজ আহমেদ। চোট সারিয়ে কামব্যাক ম্যাচে তাঁর বোলিং ফিগার ১৯ ওভার ৫ মেডেন ৩৪ রান দিয়ে ৬ উইকেট। মহম্মদ শামি ৬টি মেডেন-সহ ১৮.৩ ওভারে ৪৪ রানের বিনিময়ে তিন উইকেট নেন। আকাশ দীপ নেন একটি উইকেট।

জবাবে খেলতে নেমে তৃতীয় দিনের শেষে বাংলার স্কোর ৪৮ ওভারে ৬ উইকেটে ১৭০ রান। সুদীপ চট্টোপাধ্যায় চোটের কারণে ছিটকে গিয়েছেন।  সুদীপ কুমার ঘরামির সঙ্গে ওপেন করেন অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে। দুই ইনিংসেই অর্ধশতরান পেলেন ঘরামি। সুদীপের পরিবর্তে নামা কাজী জুনেদ সইফি ১ রানে আউট হলেন। ঈশ্বরণ ২৫ রান করে আউট হলেন। পোড়েল ১, সুমন্ত গুপ্ত ১১, শাহবাজ ২০ রানে আউট হলেন। অনুষ্টুপ ৪৪ রানে অপরাজিত আছেন।

আরও পড়ুন:গম্ভীরের মুখে রোহিতের প্রশংসা, দুই মহারথীকে আবেগপ্রবণ অজি ধারাভাষ্যকারও

২৮২ রানের লিড আছে বাংলার। শেষ দিনে দ্রুত লিড বাড়িয়ে বোলিং করতে নামতে হবে বাংলাকে। টান টান ফিনিশের অপেক্ষায় বঙ্গ ক্রিকেটপ্রেমীরা।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...