Monday, March 23, 2026

ছটী মাইয়া সকলকে সুখ-সমৃদ্ধি-সুস্বাস্থ্য দান করুন: নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ধর্ম যার যার উৎসব সবার- এই কথা শুধু মুখে বলাই নয়, কাজেও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার অন্যান্য ধর্মীয় উৎসবে নিজের লেখা ও সুর দেওয়া গান পোস্ট করে শুভেচ্ছা জানানোর পরে ছটপুজোতেও (Chat Puja) গান পোস্ট করে শুভেচ্ছা জানান রাজ্যর প্রশাসনিক প্রধান।

সোমবার, নিজের স্যোশাল মিডিয়া পোস্টে (Social Media Post) মুখ্যমন্ত্রী লেখেন, “সকলকে ছটপুজোর আন্তরিক শুভেচ্ছা। ছটী মাইয়া সকলকে সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য দান করুন।“ এর পরেই মমতা লেখেন, “আমার লেখা ও সুর দেওয়া গান গেয়েছেন অরিত্র দাশগুপ্ত।“ গানের ভিডিও পোস্ট করেন মুখ্যমন্ত্রী। এদিন বিকেল চারটে নাগাদ কলকাতার তক্তাঘাটে গিয়ে ছটপুজোর সূচনা করবেন তিনি।

দুর্গাপুজোয় আগেই প্রকাশিত হয়েছে মুখ্য়মন্ত্রীর লেখা ও সুর দেওয়া গানের অ্যালবাম। লক্ষ্মীপুজো, কালীপুজো, ভাইফোঁটা-সব ধর্মীয় উৎসবের দিনেই নিজের লেখা ও সুর দেওয়া গান পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যর প্রশাসনিক প্রধান। বড়দিনের জন্যেও আগে গান লিখে, সুর দিয়েছেন মমতা। এবার ছটপুজোর (Chat Puja) দিন গান পোস্ট করলেন তিনি।

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...