Monday, March 23, 2026

ছটের ভোরে মর্মান্তিক দুর্ঘটনা, নদীতে ডুবে মৃত ২

Date:

Share post:

ছট পুজোর সকালে মর্মান্তিক দুর্ঘটনা। পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় ভাগীরথীতে(Bhagirathi) স্নান করতে গিয়ে মৃত্যু হল দুই তরুণের। ঘটনাটি ঘটেছে কাটয়ায় দেবরাজ স্নানঘাটে। ডুবে যাওয়া তরুণদের খোঁজে নদীতে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দল। ঘটনাস্থলে রয়েছে পুলিশ।

নদীতে তলিয়ে যাওয়া দুই ভাইয়ের নাম শিভম সাউ (২০) ও সুজন সাউ (২৩)। তাঁদের বাড়ি কাটোয়া ন্যাশনাল পাড়ায়। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ভোরবেলা বাবা ও কাকার সঙ্গে ছট পুজোর রীতি পালনের পর গঙ্গায় স্নান করতে নামে দুই ভাই। হঠাৎ পা পিছলে নদীতে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা চিৎকার করে সাহায্য চাইলে স্থানীয় মানুষজন ও পুলিশ প্রশাসন তৎপর হয়ে ওঠে। সঙ্গে সঙ্গেই ডুবুরি দল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে।

এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দেবরাজ ঘাট ও আশপাশের ঘাটে সকাল থেকে ছট পুজোয় উপচে পড়া ভিড় ছিল। স্থানীয়দের অভিযোগ , দেবরাজপুর ঘাট বরাবরই বিপজ্জনক।

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...