Tuesday, June 9, 2026

চেন্নাইয়িনের বিরুদ্ধে মসৃণ জয়, সুপার কাপে আশা জিইয়ে রাখল ইস্টবেঙ্গল

Date:

Share post:

সুপার কাপে(Super Cup) টিকে রইল ইস্টবেঙ্গল(East bengal)। চেন্নাইয়িন এফসি’র বিরুদ্ধে ৪-০ গোলে জয় পেল লাল হলুদ ব্রিগেড। ডার্বির আগে বাড়তি অক্সিজেন পেল অস্কার ব্রুজোর দল।

প্রথম  ম্যাচে ডেম্পোর বিরুদ্ধে আটকে গিয়েছিল ইস্টবঙ্গেল। ফলে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে জয় ছাড়া বিকল্প ছিল না  লাল হলুদের।  কঠিন ম্যাচে জ্বলে উঠল লাল হলুদ। ডু অর ডাই ম্যাচে কোনও রকম ঝুঁকি নিতে চাননি অস্কার।  হামিদ আহদাদ, মিগুয়েল ফিগুয়েরা-সহ প্রথম একাদশে চার বিদেশিকেই রেখেছিলেন। জয় গুপ্তাও ছিলেন প্রথম একাদশে। গোলরক্ষক হিসাবেও ফেরান গিলকে। শুরুতেই ইস্টবেঙ্গল দুর্গের পতন রক্ষা করেন গিল।

৩৫ মিনিটে প্রথম গোল পায় ইস্টবেঙ্গল। মহেশের ভাসানো বল থেকে প্রথম গোলটি করেন লাল-হলুদের স্প্যানিশ ডিফেন্ডার কেভিন সিবিলে। লাল-হলুদ জার্সিতে এটি তাঁর প্রথম গোল।৩৯ মিনিটে মহেশের পাস থেকে গোল করলেন বিপিন সিং। প্রথমার্ধ শেষ হওয়ার  আগে আগেই ফের একবার জ্বলে উঠল লাল হলুদ। মহেশের ঠিকানা লেখা পাস থেকে হামিদ নাগাল না পেলেও বিপিন দারুনভাবে ফিনিশ করলেন।

দ্বিতীয়ার্ধে গোলসংখ্যা আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে নেমেছিলেন অস্কারের দল। একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল লাল হলুদ। হিরোশির শট পোস্টে লাগল। শেষ লগ্নে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে গোলটি করেন হিরোশি। ইস্টবেঙ্গল জিতল ৪-০ গোলে।

আরও পড়ুন:শামি ঝড়ে উড়ে গেল গুজরাট, বোলারদের দাপটে সরাসরি জয় বাংলার

দুই ম্যাচে চার পয়েন্ট লাল হলুদের। ডার্বি কিন্তু লাল হলুদের কাছে কঠিন পরীক্ষা থাকছে।

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...