Sunday, March 1, 2026

ব্যয় ১২০ কোটি! চন্দননগরে বিদ্যুৎ ব্যবস্থায় যুগান্তকারী পদক্ষেপ, বিদায় নিল ওভারহেড তার

Date:

Share post:

বিদ্যুৎ সরবরাহে এল এক নতুন দিগন্ত। চন্দননগরের আকাশ থেকে বিদায় নিল ওভারহেড তার, এবার মাটির নীচ দিয়েই চলবে গোটা শহরের বিদ্যুৎ ব্যবস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী মঞ্চ থেকে ঘোষণা করলেন, চন্দননগরে এই প্রকল্প সম্পূর্ণ হয়েছে রাজ্য বিদ্যুৎ দফতরের অন্তর্গত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (WBSEDCL)-এর উদ্যোগে।

সূত্রের খবর, প্রায় ১৫০ কিলোমিটার এলাকার রাস্তায় ৪৫০ কিলোমিটার ওভারহেড তার নামানো হয়েছে এবং ৫০০-রও বেশি ইলেকট্রিক পোল সরিয়ে মাটির নিচে নতুনভাবে স্থাপন করা হয়েছে সম্পূর্ণ বৈদ্যুতিক সরবরাহ ব্যবস্থা। এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ১২০ কোটি টাকা।

মুখ্যমন্ত্রী বলেন, “চন্দননগরের বিদ্যুৎ ব্যবস্থাকে আধুনিকীকরণের মাধ্যমে আমরা এক নতুন অধ্যায় শুরু করেছি। আগে জগদ্ধাত্রী পুজোর নিরঞ্জনের সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হত, এখন আর সেই অসুবিধা হবে না। শহরের মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পাবেন।”

বিদ্যুৎ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, এই প্রকল্পের সফল বাস্তবায়নের পর আগামী দিনে কলকাতার মধ্যেও একই ধরনের ব্যবস্থা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপে শহরের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, তেমনি ঝড়-ঝঞ্ঝার সময় দুর্ঘটনার আশঙ্কাও অনেকটা কমে যাবে। চন্দননগরের এই প্রকল্প রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামোয় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে আশা প্রশাসনের।

আরও পড়ুন – সুপ্রিম নির্দেশে ছয় বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগে সীলমোহর রাজ্যপালের

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

আগুনে মেজাজে টিম ইন্ডিয়া, পিচের চরিত্র থেকে সম্ভাব্য প্রথম একাদশ, রইল ইডেনের খুঁটিনাটি

ইডেনে রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup )মরন বাঁচন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামছে ভারত(India)। শনিবার ক্রিকেটের নন্দন কাননে...

তুমি আমি আর কবিতা: অভিনয়-রাজনীতি ছাপিয়ে অন্য শতাব্দী, মন্ত্রমুগ্ধ শিশির মঞ্চ

অভিনয় জগৎ থেকে রাজনীতির ময়দান— দুই জায়গাতেই তিনি সাবলীল। তিনি শতাব্দী রায়। তবে এবার তাঁর পরিচয় ছাপিয়ে উঠল...

বিরাট গরমিল কমিশনের তথ্যে: আচমকাই কমে গেল ৬০ লক্ষ ভোটার!

সাংবাদিক বৈঠক করে যে তথ্য পেশ করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারিক, তার থেকে এক ধাক্কায় কয়েক ঘণ্টার মধ্যে...

বরুণদের সামলাতে বিশেষ মহড়া, ইডেনে কোন মন্ত্র নিয়ে নামছে ওয়েস্ট ইন্ডিজ?

ইডেন বরাবরই ওয়েস্ট ইন্ডিজের(West Indies) কাছে পয়মন্ত, এখানে ক্যারিবিয়ানদের আছে অনেক সুখ স্মৃতি। ইতিহাসের ইডেনেই ভারতের বিরুদ্ধে ক্যারিবিয়ান...