Sunday, March 22, 2026

ক্যানবেরায় বৃষ্টির পূর্বাভাস, অজিভূমে আজ প্রথম টি-টোয়েন্টি নিয়ে সংশয়! 

Date:

Share post:

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শেষ খেলায় ভারতীয় দল দাপট দেখালেও অস্ট্রেলিয়ার মাটিতে ছাড়তে হয়েছে রোহিত-বিরাটদের (Rohit Sharma-Virat Kohli)। বুধবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ(Aus vs Ind T 20 Series) । ক্যাঙ্গারুর দেশে কুড়ি কুড়ির কোটি লড়াইয়ে অজি বধে তৈরি এবার সূর্যকুমাররা যাদবরা (Surya Kumar Yadav)। কিন্তু প্রশ্ন হচ্ছে ক্যানবেরায় যেভাবে বৃষ্টির ভ্রুকুটি (rain threatens Canberra) রয়েছে তাতে আজ খেলা হবে তো?

টি-টোয়েন্টি ফরম্যাটে একঝাঁক তরুণ প্লেয়ারদের নিয়ে ভারত ক্রমশই এই অপ্রতিরোধ্য হয়ে উঠছে। তাই যে কাজটা বিরাট- রাহুলরা পারেননি, তা সম্পূর্ণ করতে মরিয়া সূর্য-হার্দিকরা। তাই ভারতীয় ক্রিকেট ফ্যানেরা খেলা দেখার জন্য মুখিয়ে আছেন। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস হল, ম্যাচ চলাকালীন ব্যাঘাত ঘটাতে পারে বৃষ্টি। তবে দফায় দফায় ব্যাঘাত ঘটলেও ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকায় ম্যাচ বাতিল হবে না বলেই মনে করা হচ্ছে। ক্যানবেরার পিচ বরাবরই ব্যাটারদের স্বর্গ। তবে পিচে বাউন্স আছে এবং আউটফিল্ডও যথেষ্ট দ্রুত। সুযোগের সদ্ব্যবহার করতে পারলে বড় রান উঠবে বলে মনে করা হচ্ছে। দুই দলই শেষ তাদের শেষ দশটি টি-টোয়েন্টির মধ্যে আটটি জিতেছে। এই মাঠে টস ফ্যাক্টর নয়। তবে ভারতীয় টি-টোয়েন্টি অধিনায়কের ফর্মে ফেরার দরকার।

 

 

 

Related articles

আবার লোডশেডিং করতে পারে: ভবানীপুরের নাগরিকদের পাশে থাকার বার্তা দিয়ে কর্মীদের সতর্ক করলেন মমতা

নন্দীগ্রাম ছেড়ে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে তাঁর প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিরোধী দলনেতা। নির্বাচনী প্রচারের শুরু থেকে...

জনসমুদ্রে প্রার্থীরা! রবিবাসরীয় প্রচারে জেলায় জেলায় ঝোড়ো ব্যাটিং তৃণমূলের 

প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারের ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তালিকা প্রকাশের পর প্রথম রবিবারেই...

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...