Monday, April 13, 2026

বাংলাদেশের নির্বাচন বয়কট করার হাসিনার হুঁশিয়ারি

Date:

Share post:

বাংলাদেশের (Bangladesh) পরবর্তী সাধারণ নির্বাচন বয়কট করবেন আওয়ামী লিগের সমর্থকেরা। বুধবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Seikh Hasina) এক সাক্ষাৎকারে এরকমি হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লিগকে নিষিদ্ধ করে রাখলে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ার বৈধতা প্রশ্নের মুখে পড়বে। হাসিনা বলেন, “লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লিগকে সমর্থন করেন। এখন যদি তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়, তবে সেটি কোনোভাবেই বৈধ গণতন্ত্র হতে পারে না।” তিনি আরও জানান, আওয়ামী লিগের সমর্থকদের অন্য কোনো দলকে ভোট দিতে তিনি উৎসাহিত করবেন না, তবে ন্যায্য প্রতিযোগিতার সুযোগ পেলে আওয়ামী লিগ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।

সাক্ষাৎকারে হাসিনা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার মাধ্যমে তাঁকে এবং তাঁর দলকে কোণঠাসা করা হচ্ছে। তাঁর ভাষায়, “আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, সেগুলোর অধিকাংশই রাজনৈতিক প্রতিশোধের অংশ।” প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, তিনি দেশে ফিরবেন কেবল তখনই, যখন বাংলাদেশে ‘বৈধ ও সাংবিধানিক সরকার’ প্রতিষ্ঠিত হবে। আরও পড়ুন: ‘বাংলাদেশি’ তকমায় আতঙ্ক শ্রমিকের! দিল্লি থেকে ফিরে মৃত্যু

উল্লেখ্য, গত বছর আগস্টে জনবিক্ষোভের মুখে হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। এরপর থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে চাপ বাড়তে থাকে। গত মে মাসে বাংলাদেশের নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে। অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূস আওয়ামী লিগের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তদন্তের নির্দেশ দেন।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই আওয়ামী ছাত্র লিগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি ২০২৬-এ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। মে মাসেই অবশ্য আওয়ামী লিগের স্বীকৃতি বাতিল করেছিল বাংলাদেশের নির্বাচন কমিশন। তবে দেশজুড়ে আওয়ামী লিগকে নিষিদ্ধ রাখলে ভোটের বৈধতা থাকবে না। তাই তাঁর সমর্থকদের এই নির্বাচন বয়কট করার ডাক দিয়েছেন।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...