Saturday, March 21, 2026

এসআইআরের নামে কেন্দ্রের চক্রান্তের বিরুদ্ধে আজ রাজ্যজুড়ে তৃণমূলের মিছিল

Date:

Share post:

বাংলা জুড়ে একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। এসআইআরের (SIR) নামে কেন্দ্রের বিজেপি (BJP ) সরকার আর তার অঙ্গুলি হিলনে চলা নির্বাচন কমিশনের (Election commission of India) চক্রান্তের বিরুদ্ধে এবার পথে নামছে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। বুধবার এনআরসি (NRC) আতঙ্কে মৃত খড়দার বাসিন্দা প্রদীপ করের (Pradip Kar) বাড়িতে যান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখান থেকে বেরিয়েই ক্ষুব্ধ সাংসদ বলেন, ‘বিজেপির তৈরি আতঙ্কের কারণে এই মৃত্যু। এই মৃত্যুর দায় নিতে হবে অমিত শাহ আর জ্ঞানেশ কুমারকে। এই মৃত্যুর বিচার চাই। আজ থেকে আমাদের স্লোগান, বাংলা জুড়ে একটাই স্বর/ জাস্টিস ফর প্রদীপ কর। ৪ তারিখ থেকে এস আই আর ফর্ম দেওয়া হবে, আমি টানা এক মাস রাস্তায় থাকব। দেখি একটাও বৈধ নাম বাদ দিতে পারে কিনা।’

এসআইআরের নামে কেন্দ্রের চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন অভিষেক। বুধবারই তিনি এই কর্মসূচির ঘোষণা করেছেন। সেই মতো আজ সারা রাজ্যেই মিছিল করবে ঘাসফুলের কর্মী সমর্থক থেকে নেতারা। আজ মিছিল হবে উত্তর ২৪ পরগনার আগরপাড়ার বাসিন্দা আত্মঘাতী প্রদীপের বাড়ির এলাকাতেও। সেই মিছিলে উপস্থিত থাকবেন বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক-সহ স্থানীয় তৃণমূল নেতা-নেত্রীরা।

 

Related articles

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...

৬ বছরে শীতলতম মার্চ! আবহাওয়ার বদলে চমকে দিল দিল্লি 

শনিবার সকালে দিল্লির আবহাওয়া পৌঁছে দিয়েছিল ডিসেম্বর বা জানুয়ারির কোনও শীতের সকালে। যদিও দিনজুড়েই রয়েছে হালকা ঠান্ডার আমেজ।...

টাকা খেয়েছেন বনসল! বিজেপির প্রার্থী কোন্দলে প্রকাশ্যে অভিযোগ কর্মীদের

দলের কথাই শেষ কথা। এই কথা বলে বিরাট শৃঙ্খলার প্রচার চালান বঙ্গ বিজেপির পুরোনো নেতারা। আর সেই কেন্দ্রীয়...

অভিমানী খুদেকে নিজের বাড়িতে আমন্ত্রণ করে চমকে দিলেন বিজয়-রশ্মিকা

বিয়ের অতিথি তালিকায় নিজের নাম না থাকায় অভিমান প্রকাশ করেছিল এক খুদে ভক্ত। সেই ভিডিও সমাজ মাধ্যমে (Social...