Monday, April 13, 2026

অত্যাধুনিক পদ্ধতিতে কুট্টুসের শরীর থেকে মেরজাব বের করল অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাব

Date:

Share post:

এক পোষ্যের রক্ত আরেক পোষ্যকে দিয়ে প্রাণ বাঁচিয়েছিল অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাব। এবার সেতারের মেরজাব (Plectrum) খেয়ে ফেলা চারমাসের বিগল (Beagle Puppy) কুট্টুসের অত্যাধুনিক পদ্ধতিতে চিকিৎসা হল সেখানে। আপাতত নিশ্চিন্ত পরিবার।

ঘটনাটি কিছুদিন আগের। চারমাসের বিগল প্রজাতির কুকুরটি (Beagle Puppy) তার মানবী দিদির সেতার শিক্ষকের মেরজাবটি (বাজানোর সময় আঙুলে পরা হয়) মুহূর্তে গিলে ফেলে। তার পর থেকে ঠিকই ছিল কুট্টুস। বাড়ির লোক ভাবে হয়ত মলের সঙ্গে সেটি বেরিয়ে যাবে। কিন্তু তা না হওয়ায় তাকে বেলগাছিয়ার পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে, সেটা যে পদ্ধতিতে অস্ত্রোপচারের মাধ্যমে তারা যন্ত্রাংশ বের করতে চেয়েছিল তাতে রাজি হয়নি কুট্টুসের পরিবার। পরে তারা যান অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাবে (Animal Health Pathological Lab)। সেখানেই এন্ড্রোস্কোপির মাধ্যমে পেট থেকে সব রকম ফরেন বডি বের করা হয়। এখন একেবারেই সুস্থ চারমাসের সারমেয় (Dog)। বাড়ির লোকেরাও নিশ্চিন্ত। অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাবকে ধন্যবাদ জানিয়েছে কুট্টুসের পরিবার।

প্রতীপ চক্রবর্তীর নেতৃত্বে অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাব পোষ্যদের চিকিৎসার আধুনিক সব যন্ত্র বসিয়েছে। সংস্থার দাবি, এইভাবে এন্ড্রোস্কোপির মাধ্যমে চারপেয়েদের শরীরের ভিতর থেকে ফরেন বডি বের করার পদ্ধতি পূর্ব ভারতে কোথাও নেই।

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...