Monday, April 13, 2026

ভোটার তালিকা থেকে রহস্যজনকভাবে নাম উধাও বসিরহাটে,ষড়যন্ত্রের তত্ত্ব ফাঁস তৃণমূলের

Date:

Share post:

এসআইআরের নামে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার খেলা শুরু করে দিল নির্বাচন কমিশন। একদিন আগেই চুপিচুপি কারচুপির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সোশ্যাল মিডিয়ার পোস্টে সেই ষড়যন্ত্রের তত্ত্ব ফাঁস করল তৃণমূল(TMC)।

শাসক দলের অভিযোগ, ২০০২-এর ভোটার লিস্ট বলে যেটা নির্বাচন কমিশন আপলোড করেছে তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে। তৃণমূলের অফিসিয়াল ফেসবুক পেজে কিছু বুথের তথ্য তুলে ধরে দেখিয়ে দেওয়া হয়েছে সেই অভিযোগের সারবত্তা। এই মর্মে তৃণমূল শুক্রবার জানায়, এসআইআর ঘোষণার মুহূর্তেই খেলা শুরু হয়ে গেছে। আর ছবিটা স্পষ্ট, কুৎসিত এবং উদ্দেশ্যপ্রণোদিত। পুরো প্রক্রিয়া ঠিকভাবে শুরু হওয়ার আগেই নাটাবাড়ি, মাথাভাঙা, আশোকনগর ও এখন বসিরহাটে ভোটার তালিকা থেকে নাম উধাও হয়ে যাচ্ছে।

এখানেই শেষ নয় তৃণমূলের আরও অভিযোগ, শুধু বসিরহাটের(Basirhat) একটি বুথেই অনলাইন তালিকায় ৮৫৯ থেকে ৮৯২ পর্যন্ত ক্রমিক নম্বরের জায়গাটা পুরো ফাঁকা। ২০০২ সালে যেসব নাম ছিল, আজ সেগুলো নেই। এটা স্পষ্টভাবে একটা পরিকল্পিত, কেন্দ্রীয় মদতপুষ্ট ভোটার মুছে ফেলার অপারেশন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন এসআইআর মানে Silent Invisible Rigging। তাঁর কথার সমর্থনে তৃণমূল লিখেছে, দিল্লির তথাকথিত জনবিরোধী জমিদাররা তাদের কাঠের পুতুল প্রশাসনিক মেশিনারির সাহায্যে, ভোটার তালিকায় নিবিড় সংশোধনের নামে বিশাল মাত্রায় বৈধ ভোটার মুছে ফেলার কাজে নেমেছে। কিন্তু বাংলা চুপ করে থাকবে না, কারণ বাংলার মানুষকে পরিকল্পিতভাবে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের সাফ কথা, ভোটাধিকার কোনও দয়া নয়, এটি সংবিধানপ্রদত্ত অধিকার। তাই একটিও বৈধ ভোটারের নামও যদি তালিকা থেকে কাটা হয়, আমরা সরাসরি নির্বাচন সদনের দরজায় গিয়ে প্রতিবাদ জানাব। নাম মুছে ভোট চুরি করার চেষ্টা করলে বাংলার মানুষ চুপ করে থাকবে না, রুখে দাঁড়াবে।

উল্লেখ্য, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কোচবিহারের কিছু বুথের তথ্য তুলে ধরেন। আর শুক্রবার ফের একাধিক বুথ নিয়ে একই অভিযোগ সামনে আনল তৃণমূল।

 

Related articles

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...

ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

বাংলার নির্বাচনে এবার সুপ্রিম কোর্টের ১৪২ ধারার প্রয়োগ? নির্বাচন কমিশনের তৈরি করা জটিলতা কাটিয়ে বৈধ ভোটারদের ভোটাধিকারের পথ...

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...