Monday, June 15, 2026

ভাড়া বাড়িতে শাহরুখ, জন্মদিনে মন্নতের বারান্দায় দেখা দেবেন না ‘বাজিগর’!

Date:

Share post:

নভেম্বর মাস পড়া মানেই দ্বিতীয় দিনের অপেক্ষায় শাহরুখ (Shahrukh Khan) অনুরাগীরা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত বলিউড অভিনেতার জন্মদিন যেন কিং খানের ভক্তদের কাছে অন্যতম বড় উৎসব। ২ নভেম্বর ভারতীয় বিনোদন জগতের (Indian Entertainment Industry) রোমান্টিক আইকন শাহরুখের জন্মদিন উপলক্ষে তাঁর বিলাসবহুল মন্নতের (Mannat) বাইরের রাত থাকতে হাজার হাজার মানুষের ভিড় জমে। ভক্তদের নিরাশ করেন না ‘জওয়ান’ও। হাজারও ব্যস্ততার মাঝেও তাঁর ব্যালকনি থেকে সিগনেচার স্টাইলে অনুরাগীদের উদ্দেশ্যে ভালবাসা বিলিয়ে দেন। কিন্তু চলতি বছর এমন কিছুই হবে না বলে সূত্রের খবর। মন্নতে (Mannat) মেরামতির কাজ চলছে তাই শাহরুখ রয়েছেন অন্যত্র। প্রতিবছরের চেনা দৃশ্য দেখতে না পাওয়ার খবর রটে যেতেই, মন খারাপ কিং-ভক্তদের।

আরব সাগরের পাড়ে শাহরুখের বাড়ি যেন মায়ানগরীর অন্যতম পর্যটন কেন্দ্র। মুম্বই (Mumbai) বেড়াতে গেলে শাহরুখের বাড়ি দেখতে প্রতিদিন কত মানুষ যে ভিড় জমান তাঁর ইয়ত্তা নেই। আর বিষয়টা যদি শাহরুখের জন্মদিন পালন হয় তাহলে তো সীমাহীন আবেগ মন্নতের সামনে ভিড় করবেই। সেই মতোই এক ভক্ত অন্য শহর থেকে মুম্বাইয়ে পৌঁছে শাহরুখের বাড়িতে থাকার আবদার করলেন। পাল্টা সেন্স অফ হিউমার মিশিয়ে নিজের অসহায়তার কথা তুলে ধরলেন স্বয়ং সুপারস্টার। শাহরুখের ‘হ্যাশট্যাগ আস্ক এসআরকে’র দৌলতে জানা গেছে এক অনুরাগী তাঁর প্রিয় নায়কের বাড়িতে থাকার অনুমতি চেয়েছেন। তিনি লিখেছেন, ‘স্যার আপনার জন্মদিন উদযাপনের জন্য মুম্বই পৌঁছে গিয়েছি। কিন্তু হোটেলে রুম পাচ্ছি না। আপনার মন্নতে থাকার একটু জায়গা হবে।’ অনুরাগীর কমেন্টের উত্তর দিয়েছেন শাহরুখ নিজেই। সোশ্যাল মিডিয়ায় বলিউডের ‘পাঠান’ খান লেখেন, ‘মন্নতে তো আমার নিজেরই থাকার জায়গা নেই আজকাল। ভাড়ায় থাকছি আজকাল।’ এরপরই শাহরুখের রসিক মেজাজের প্রশংসায় পঞ্চমুখ তাঁর ফ্যানেরা।

তবে একথা ঠিক যে, চলতি বছর হয়তো জন্মদিনে চিরাচরিত পোজ দিয়ে নিজের বাংলোর বারান্দায় দেখা দিতে পারবেন না শাহরুখ। ৬ তলার মন্নতের কলেবর আরও বাড়ানোর পরিকল্পনা করেছেন খান পরিবার। ইতিমধ্যেই শুরু হয়েছে মন্নত সারাইয়ের কাজ। আর সেজন্যই পালি হিলসের বাংলোয় সপরিবারে থাকছেন শাহরুখ খান। আম্বানিদের এই প্রপার্টিতে আজকাল ভাড়া দিয়েই থাকতে হচ্ছে বলিউড বাদশাকে।

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...