Wednesday, March 25, 2026

উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টি, দক্ষিণে শুকনো আবহাওয়া শনিতে!

Date:

Share post:

ঘূর্ণিঝড়ের প্রভাব কেটেছে অনেকটাই। শুক্রবার এরপর শনিবার সকাল থেকেও দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির (Rain) দেখা মেলেনি। রবিবার থেকে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হবে বলে মনে করা হচ্ছে। আজ দিনভর মূলত পরিষ্কার আকাশ। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) উত্তরবঙ্গে দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও কোচবিহারে।

অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়া মন্থা (Montha) ল্যান্ডফলের পর থেকেই শক্তি হারিয়েছে। ঘূর্ণিঝড় এখন নিম্নচাপ রূপে ঝাড়খণ্ড থেকে বিহারের দিকে সরছে যার বিক্ষিপ্ত প্রভাব পড়েছে বাংলায়। উইকেন্ডে ভারী বৃষ্টির সতর্কতা নেই দক্ষিণবঙ্গে। হালকা থেকে মাঝারি বর্ষণে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং নদিয়া ভিজতে পারে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি। মঙ্গলবার পর্যন্ত আকাশ পরিষ্কার হলেও বুধ ও বৃহস্পতিবার ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, সঙ্গে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে। বেলার দিকে বৃষ্টি বাড়তে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। ধসের কথা মাথায় রেখে সতর্ক রয়েছে প্রশাসন।

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...