Thursday, April 2, 2026

ফের ডবল ইঞ্জিনের রাজ্যে রেললাইনে বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ!

Date:

Share post:

ফের বিজেপি শাসিত মহারষ্ট্রে বাঙালি পরিযায়ী শ্রমিকের (Migrant Labour) মৃত্যু। মুম্বইয়ে রেল লাইনের ধার থেকে উদ্ধার দেহ। মৃতের নাম মোস্তাফা মিস্ত্রি। শরীরে একাধিক চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগ, তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। এছাড়া বাংলায় কথা বলার জন্য এই ঘটনা ঘটতে পারে বলে দাবি মৃতের পরিবারের সদস্যদের। মঙ্গলবার সন্দেশখালির (Sandeshkhali) বাড়িতে মৃতদেহ পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। পরিবারের পাশে রয়েছে তৃণমূল (TMC)।

বসিরহাটের সন্দেশখালি (Sandeshkhali) থানার দুর্গামণ্ডপ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মোস্তাফা মিস্ত্রি (১৮) গত ৬ মাস আগে মুম্বইতে কাজে গিয়েছিলেন। পরিবার জানিয়েছে, গত ১০ দিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। তার মধ্যেই ছেলের মৃত্যুর খবর পায় পরিবার। ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছে পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। মৃতদেহ সন্দেশখালি পৌঁছনোর পর পুলিশ প্রশাসনের আধিকারিকরা রয়েছেন সেখানে।

একদিকে যখন SIR লাগু হয়েছে পশ্চিমবঙ্গে, তার মধ্যেই বাঙালি শ্রমিকদের মৃতদেহ ভিন রাজ্য পাওয়ায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে বাঙালিদের মনে। সন্দেশখালি দু’নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মল্লিক বলেন, “এরা আগেও সন্দেশখালিতে একজন পরিচয় শ্রমিকের মৃত্যু হয়েছে। বসিরহাট মহকুমায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে নতুন করে এই একজনের মৃত্যু রীতিমতো আতঙ্কিত আমরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) পরিযায়ী শ্রমিকদের পাশে সবসময় থাকেন। তাদের পদাঙ্ক অনুসরণ করে আমরা মৃতের পরিবারের পাশে সবরকমের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আর্থিক সাহায্য ছাড়াও তাদের পাশে সরকার আছে। সরকারিভাবে সবরকম সুযোগ সুবিধা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পরিবারের পাশে আমরা সবসময় থাকবো।”

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...