Thursday, April 2, 2026

সুন্দর জয়ের মধ্যেও চিন্তার কারণ ব্যাটিং, সিরিজে এগিয়ে গেল ভারত

Date:

Share post:

চতুর্থ টি২০(T20) ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৮ রানে জিতল ভারত(India)। সিরিজে ২-১ ফলে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। শেষ টি২০ ম্যাচে জিতলেই সিরিজ পকেটে পুরবে ভারত। এমনকি শেষ ম্যাচ কোনওভাবে ভেস্তে গেলেও জিতবে ভারত।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে হারলেও তৃতীয় ম্যাচ থেকেই কামব্যাক করে ভারত। এদিনও ভারতীয় বোলারদের দাপটেই জয় এল। জিতলেও ভারতের চিন্তা থাকল ব্যাটারদের নিয়ে। আগামী বছরের শুরুতেই টি২০ বিশ্বকাপ। মাত্র কয়েক মাস আগে মোটামুটি দলের কাঠামো তৈরি হয়ে যাওয়ার কথা। তবে অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ ম্যাচেও পরীক্ষা-নিরীক্ষার রাস্তা থেকে হাঁটছেন না গৌতম গম্ভীরেরা।

চতুর্থ ম্যাচেও দলে ভারত কোনও বদল করেনি। বদল হল ব্যাটিং অর্ডারে। ব্যাটিং তালিকায় হঠাত করেই রদবদল হল। আচমকাই শিবম দুবেকে উপরে উঠিয়ে আনা হল। তিলক বর্মাকে মাঝে নামানো হল। অক্ষর প্যাটেলকে আটে নামলেন গম্ভীর।তবে কিছুটা স্বস্তি দিলেন গিল। ৩৯ বলে ৪৬ রান করে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক।

কুইন্সল্যান্ডে ভারতের দেওয়া ১৬৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা মন্দ করেনি অস্ট্রেলিয়ান ওপেনাররা। ওপেনিং জুটিতে তারা তোলে ৩৭ রান। দ্বিতীয় ইউকেটের পড়ার সময় অজিদের স্কোর ছিল ৬৭ রান। এরপরই ভারতের স্পিনাররা খেলায় ফেরালেন ভারতীয় দলকে। যোগ্য সঙ্গত করেন মিডিয়াম পেসার শিবম দুবেও।১১৯ রানেই অল আউট হল অজিরা। সুন্দর তিনটি, অক্ষর ও শিবম দুটি করে উইকেট নিলেন।

 

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...