Saturday, March 28, 2026

বারাবনির খোলামুখ খনিতে ধসে মৃত্যু, নিখোঁজ ১

Date:

Share post:

পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের (Asansole) বারাবনি থানার চরণপুর খোলামুখ কয়লাখনিতে (Barabani Open-pit Mine) ব্যাপক ধস (Collapse)। কয়লা কাটতে গিয়ে ধসে চাপা পড়ে মৃত্যু এক যুবকের। নিখোঁজ নিহত যুবকের বাবা। শুক্রবার রাতে বারাবনির চরণপুরের খোলা মুখ কয়লাখনিতে এই ধসের ঘটনাটি ঘটেছে বলে পুলিশ সূত্রে খবর।

মৃত যুবকের নাম সৌরভ গোস্বামী (১৮)। বারাবনি থানার দোমহানি বাজারের বাসিন্দা মৃত যুবক। মৃত যুবকের সঙ্গে তার বাবা নিমাই গোস্বামী ছিলেন। তাঁকে এখনও খুঁজে পাওয়া যায়নি। শনিবার সকালে বারাবনি থানার পুলিশ যুবকের দেহ খোলামুখ কয়লাখনি (Barabani Open-pit Mine) থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতাল পাঠানো হয়েছে।

খবর পেয়ে পরিবারের সদস্যরা জেলা হাসপাতালে পৌঁছন। খোলামুখ কয়লাখনিতে এই ঘটনার পরে গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।

Related articles

ঝড়বৃষ্টিতে সামান্য কমলো তাপমাত্রা, শনিতেও দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস!

কোথাও বাড়ির চালে গাছ পড়ে আহত একাধিক, কোথাও আবার গাছের ডাল ভেঙে বন্ধ রাস্তা -শুক্রবার মধ্যরাতের ঝড় বৃষ্টির...

বিমানে ভিআইপিদের উপস্থিতিতে মানতে হবে কড়া নিয়ম, নির্দেশ ডিজিসিএ-র

বিমানে বা কপ্টারে কোনও ভিআইপি থাকলে সেই ভিআইপি বা তাঁর সঙ্গীদের চাপের মুখে পাইলট কোনরকম সিদ্ধান্ত নিতে পারেন...

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় উঠল শশী-কাজলের নাম, শীর্ষণ্য এখনও ‘বিচারাধীন’!

মধ্যরাতে প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Second Supplementary List) রয়েছে তৃণমূল প্রার্থী শশী পাঁজা (Sashi Panja) ও কাজল শেখের...

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...