Saturday, March 14, 2026

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

Date:

Share post:

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Temperature today)। শীতের আমেজ গায়ে মেখে শনিবারের সকাল শুরু দক্ষিণবঙ্গবাসীর। আগামী দিন দুই পারদ পতন চলতে থাকবে বলে জানাল আলিপুর হাওয়া অফিস (Alipore weather department)। অন্যদিকে পাহাড়ে বৃষ্টির পূর্বাভাস, ঘন কুয়াশায় দৃশ্যমানতা কমল উত্তরবঙ্গের জেলায় জেলায়।

আইএমডি (IMD) জানিয়েছে, পূর্ব মধ্য ও উত্তরপূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। আরেকটি ঘূর্ণাবর্ত মধ্য অসম এবং কর্নাটক সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। তামিলনাড়ু, পণ্ডিচেরি এবং করাইকালে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে বাংলায় ভারী বৃষ্টি নেই আপাতত, উল্টে নিম্নচাপের প্রভাব কমতেই শীতের দেখা মিলেছে। জাঁকিয়ে ঠান্ডা না পড়লেও শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে নেমে যাওয়ায় বেশ মনোরম আবহাওয়া উপভোগ করছে বাঙালি।পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শনি- রবিতে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...