Monday, April 6, 2026

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

Date:

Share post:

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান – সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ মেট্রো সময় বদলের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।এদিন শেষ ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা আগে চলাচল বন্ধ করবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক করে রক্ষণাবেক্ষণের কাজ করার জন্যই সময়সূচির এই পরিবর্তন।

৯ নভেম্বর ২০২৫ (রবিবার):

  • হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুট: শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৪৫ মিনিটে। (অন্যান্য রবিবার শেষ মেট্রো রাত ৯টা ৪৫ মিনিটে ছাড়ে।)
  • সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান: আজ এই রুটে শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৪৭ মিনিটে। (অন্যান্য রবিবার শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৪৭ মিনিটে।)

সকাল থেকে অবশ্য নির্ধারিত নিয়মেই মেট্রো চলাচল করছে। রাতের এই সূচি বদল শুধুমাত্র রবিবারের জন্যই করা হয়েছে। সোমবার থেকে আবার চেনা শিডিউল মতোই প্রথম ও শেষ মেট্রো পাওয়া যাবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...