Sunday, March 15, 2026

সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছি? বলেন কী পার্থ!

Date:

Share post:

তিনবছর তিনমাস কারা মুক্তির পরে বাড়ি ফিরে প্রথম রাতে ঘুমোতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। বুধবার, একটি নিউজ চ্যানেলের (News Channel) মুখোমুখি হয়ে পার্থ দাবি করলে, তিনি সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছেন! তাঁর আমলে না কি শিক্ষাক্ষেত্রে কোনও দুর্নীতি হয়নি! একইসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, তিনি তাঁর নির্বাচনী কেন্দ্র বেহালা পশ্চিমের মানুষের কাছে যাবেন। সেখানে গিয়ে নিজের অবস্থান এবং পরিস্থিতি স্পষ্ট করবেন, কারণ তাঁদের কাছেই তিনি দায়বদ্ধ।

নিয়োগ মামলায় সোমবার জেল মুক্তি ঘটেছে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chattopadhyay)। মঙ্গলবার হাসপাতাল (Hospital) থেকে বাড়ি ফিরেছেন। প্রথম রাতে বাড়িতে ঘুম হয়নি। এদিন সকালে সাংবাদিকের মুখোমুখি হয়ে জানালেন, হাসপাতালে এবং জেলে চেয়ারে ঘুমাতেন তিনি। এখন চেয়ারেও ঘুমোতে পারেন। বলতে গিয়ে চোখ জলে ভরে ওঠে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। সাংবাদিকের প্রশ্ন, আপনি কাঁদছেন কিন্তু যে ২৬হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়ে কেঁদেছেন, তাঁদের কী হবে? জবাবে প্রাক্তন শিক্ষামন্ত্রী দাবি করেন, তাঁর আমলে কোনও দুর্নীতি হয়নি। অভিযোগের তদন্ত চলছে। বিচারাধীন বিষয়ের এর থেকে বেশি কিছু তিনি বলতে চান না।

কিন্তু দুর্নীতি না হলে ওই রাশি রাশি টাকা পাওয়া গেল কীকরে? তৎক্ষণাৎ এই অভিযোগ উড়িয়ে দেন পার্থ। তাঁর স্পষ্ট কথা, “আমার বাড়িতে কোনও টাকা পাওয়া যায়নি।“ উল্লেখ্য ২০২২-এক জুলাই মাসে যে ফ্ল্যাট থেকে টাকা পাওয়া গিয়েছিল সেটিতে থাকতেন পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। তিনিও কিছুদিন আগে জামিনে ছাড়া পেয়েছেন।

নস্টালজিক পার্থ বলেন, “২৬ বছর কর্পোরেটের সততার সঙ্গে কাজ করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) দেখেই রাজনীতিতে আসা। ২০০১ থেকে তৃণমূলে। জিতেছি। পাঁচবারের বিধায়ক। ২০২১-এ যখন সব বিরোধীরা মিলে মা-মাটি-মানুষের সরকারকে হারাতে চেয়েছে, তখন বেহালা পশ্চিমের (Behala West) মানুষ ৫৮ হাজার ভোটে আমাকে আশীর্বাদ করেছে।“ বিধায়কের কথায়, তিনি বেহালার মানুষের কাছে প্রথমে যাবেন গিয়ে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দেবেন।

কিন্তু তাঁকে তো তৃণমূল (TMC) সাসপেন্ড করেছে, তাহলে তিনি কোন দলের বিধায়ক? উত্তরে পার্থ জানান, সাসপেনশনের কোনও চিঠি তিনি পাননি। এলাকায় গেলে সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের কার্যালয়ে বসবেন। সেখানে এখনে কার ছবি থাকবে? উত্তরে প্রাক্তন শিক্ষামন্ত্রী জানান, তাঁর ঘরের ছবি বদল হয়নি। তিনি আগেও দলনেত্রীর ছবি ঠাঙাতেন, এখনও তাই থাকবে।
আরও খবরটার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

২০২৬-এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান? উত্তরে পার্থ জানান, সে কথা অনেক পরে। আপাতত তিনি বেহালা পশ্চিমের মানুষের কাছে যেতে চান। অর্থাৎ হাওয়া বুঝতে চাইছেন প্রায় সাড়ে তিনবছর জেলে থাকা পার্থ। এত দুর্নীতির অভিযোগের পরে স্থানীয় মানুষ অর্থাৎ তাঁর বিধানসভা এলাকার মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা কতটা- সেটার লিটমাস টেস্ট চাইছেন।

তবে, কথায় কথায় আবেগপ্রবণ হয়ে পড়া প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, “সাড়ে তিনবছর সংসারে থাকতে পারিনি। আমার সংসার বলতে ভাই আর কুকুরগুলো। এই কবছর জীবনের একটা কালো অধ্যায়। নিশ্চয়ই বিগত দিনে কোথাও কোনও অপরাধ করেছি, তাই সমাজসেবা করতে গিয়ে জেল খাটতে হল।“

spot_img

Related articles

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...

অসুরক্ষিত পাত্রে পেট্রোল-ডিজেল বিক্রি নয়, গ্যাস সংকটের মাঝে নতুন নির্দেশ কেন্দ্রের

দেশজুড়ে গ্যাসের জন্য হাহাকারের মাঝে এবার কি সংকট পেট্রোল-ডিজেলেও? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের (Ministry of Petroleum and Natural Gas...