Thursday, June 25, 2026

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

Date:

Share post:

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি কারখানাটিতে। প্রচন্ড শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। এখনও পর্যন্ত ২ জন শ্রমিকের (Labour) মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত ৫জনের বেশি।

স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের (Blast) পরেই সেখানে আগুন ধরে যায়। এলাকায় আতঙ্ক ছড়ায়। স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং অ্যাম্বুল্যান্স। বিস্ফোরণের সময় ভিতরে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন কমপক্ষে পাঁচ জন। কী কারণে এই বিস্ফোরণ তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও খবরআবার বিস্ফোরণ দিল্লিতে! ফোনকলে নাকাল দিল্লি পুলিশ, দমকল

পুলিশ সূত্রে খবর, কারখানার মালিকের নাম খালিদ। তাঁর কাছে এই বাজি কারখানার বৈধ লাইসেন্স ছিল। স্থানীয় পুলিশ আধিকারিক অনুরাগ সিং জানান, “প্রাথমিকভাবে খবর, কারখানার কিছু ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...