Saturday, April 4, 2026

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

Date:

Share post:

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ শামি(Md Shami)। ইডেন শামির ঘরের মাঠ। শুক্রবার থেকে ভারতীয় দল যখন টেস্ট খেলতে নামবে তখন বাংলাতেই থাকবেন শামি তবে অন্য শহরে।

রঞ্জি প্রথম তিনটে ম্যাচে পনেরো উইকেট নেওয়ার পর অনেকেরই মনে হয়েছিল, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের টিমে হয়তো রাখা হবে শামিকে(Md Shami)। কিন্তু সেখানেও ডাকা হয়নি তাঁকে।এই পরিস্থিতিতে মনে করা যখন মনে করা হচ্ছি্ল জাতীয় দলে শামির দরজা বন্ধ ঠিক তখনই আশার আলো দেখা যাচ্ছে।

ভারতীয় দলের ম্যাচ থাকায় কলকাতায় এসেছেন মুখ্য নির্বাচক অজিত আগারকর। বৃহস্পতি্বার অনুশীলনে দীর্ঘক্ষণ কথা বললেন কোচ গৌতম গম্ভীরের সঙ্গে। শোনা যাচ্ছে কল্যাণীতে বাংলা দলের ম্যাচও দেখতে যেতে পারেন আগারকর। তবে তাঁর নজর থাকবে শুধু শামির উপর। শামিকে নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক গিলও।

গিল বলেন,”শামিকে আমরা মিস করি। কারণ ওই মাপের বোলার ভারতে বেশি নেই। তবে আমাদের মাথায় রাখতে হবে সাম্প্রতিক পারফরমেন্সে কে কোথায় দাঁড়িয়ে রয়েছে। আকাশ দীপ ও প্রসিদ্ধ কৃষ্ণা কীরকম বল করছে সেটা মাথায় রাখতে হবে। পাশাপাশি আরও দুই স্তম্ভ মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহ কী করতে পারে আমরা জানি। শামি ভাইয়ের মতো কেউ বাদ পড়লে কষ্ট হয়, কিন্তু আমাদের ভবিষ্যতের পরিকল্পনাও করতে হয়। শামিকে নিয়ে সিদ্ধান্ত নির্বাচকরাই নেবেন।”

দু’দিন আগে বোর্ডের এক প্রভাবশালী কর্তা বলে দেন, ইংল্যান্ড সফরেই শামির কথা ভাবা হয়েছিল। তাঁর সঙ্গে যোগযোগ করারও চেষ্টা হয়েছিল। যার পর থেকে বিতর্ক আরও বেড়েছে।





Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...